Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year ago

    স্বার্থপর
    কিশোর কনক

    দেখবি দুনিয়ার সমস্ত সহচর
    তুমুল স্বার্থপর।
    দেখবি আশেপাশে-অথবা পরবাসে
    তীব্র অহংকার।
    দেখবি অনাগত-সবাই পরমব্রত
    নীতিকথার ঘূর্ণীঝড়♪|

    দেখবি নিজের বুঝ-বুঝে নেবে ঠিক
    সব সেয়ানা।
    বোকা হবি তুই অনাগত……………….
    বোকা হবি তুই ষোলো আনা।
    দেখবি যখন মানুষ গুলো
    স্বার্থের মোহে অন্ধ’
    ভীষণ অবজ্ঞার অভিসারে
    রাখবি দরজা বন্ধ।
    দিনশেষে বোকারাই লিখিত মানুষ
    পরিছন্ন অন্তর♪|

    দেখবি মানুষ মানে-চিরকাল ধোকা
    মানবজমিনে।
    মানুষ হবি তুই অনাগত………………….
    মানুষ হবি তুই মনে প্রাণে।
    দেখবি যখন মানুষ গুলো
    মানুষ ঠকাবে হেসে’
    ঠিক তখনই জিতে যাবি
    ঐসব মানুষ ভালোবেসে।
    দিনশেষে বোকারাই মানুষের জাত
    হবিনা ধর্মান্তর♪|

    দেখবি মানুষ করে-ফেরেস্তা সেজে
    ফন্দি ফিকির।
    মানুষ হবি তুই অনাগত………………….
    অন্তরে ঘুমাবে ফালন ফকির।
    দেখবি মানুষ আর অমানুষ
    একই রকম দেখতে’
    আসল মানুষ চিনবি কার্যে
    নিজেকে বাঁচিয়ে রাখতে।
    দিনশেষে বোকারাই আসল মানুষ
    চালাক সার্থপর♪|

    21, July 𝟤𝟢𝟤𝟧 || 𝒟𝒽𝒶𝓀𝒶
    ©𝗞𝗶𝘀𝗵𝗼𝗿 𝗞𝗮𝗻𝗼𝗸

    2
    1 Comment
    • দিনশেষে বোকারাই আসল মানুষ
      চালাক স্বার্থপর……………… সঠিক

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar