-
নীরব চিৎকার______
লেখক : রানা আহাম্মেদ (নীল)লা’শের মিছিলে কেবল মৃ’ত শরীর নয়,
চিহ্ন থাকে স্বপ্নভঙ্গের, থাকে মা’তৃহৃদয়ের চিৎ’কার।
এই শহর আর কাঁদে না – কাঁদা ভুলে গেছে অনেক আগে, এখানে চোখের জল শুকিয়ে গেছে অশ্রুধারার অতিরিক্ত ব্যবহারে।চারদিকে মানুষ, কিন্তু মানুষ নেই কোথাও।
সবাই যেন একেকটা নীরব ক’ফিন হাঁটছে, বাঁচছে, অথচ মৃ’ত! কান্নার শব্দ এখন দেয়ালের ভেতর আটকে যায়, মাইকের ভাষণ ডেকে নেয় কেবল ক’বরস্থা’নের নীরবতা।এই দেশের আকাশ আজ র’ক্তের মতো লাল,
যে শিশুরা জন্ম নিচ্ছে, তারাও মুখে ভাষা নিয়ে আসে না তারা বোঝে, এই দেশের শব্দ মানে মৃ’ত্যু!
এখানে নীরবতা মানে নিরাপত্তা, আর সত্য মানে বিদায়।একদিন ইতিহাস চিৎকার করে বলবে
তারা দেখেছিল, কিন্তু চুপ ছিল।
তারা জানতো, তবুও ফিরিয়েছিল অন্যদিকে মুখ।
তখনও লা’শের মিছিল চলবে, শুধু বদলে যাবে মুখ, পোশাক আর প্রতিবাদহীনতা।2 Comments
Friends
জহিরুল কায়সার তালুকদার
@zohirul-kayser-talukder
Abul Hasan Tuhen
@abulhasantuhen
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Jubak Anarjo
@abu-haanif
Jubak Anarjo
@abu-haanif
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithvi-Sarker
@prithvi-sarker


তখনও লা’শের মিছিল চলবে, শুধু বদলে যাবে মুখ, পোশাক আর প্রতিবাদহীনতা।