-
আমার লেখা বই ‘খেরোখাতা’ এর অংশ বিশেষ। পাওয়া যাবে রকমারিতে।
বই এর সাথে হোক নিত্য বসবাস।রঙিন রিকশায় আঁধারের গল্প
সন্ধ্যার আঁধার ঘন হয়ে এলে শহরের বিভিন্ন বৈদ্যুতিক বাতিতে রাত গভীরতা পায়। উপমা একটা রিকশায় রওনা দেয় প্রিয় গন্তব্যে। বাস, রিকশা, টেম্পুর ধোঁয়া ঢাকা শহরে বিভিন্ন আলোর নিচে উপমা ছুটে চলে মগ্ন আঁধারে। শাদা পোশাকের উপমা আগ্রহী দৃষ্টির ভিড়ে ভীষণ মৌনতায় অনাগ্রহী ছুটে চলে। চোখে তার কবেকার অন্ধকার নিশা, তবু সে কি এক ভীষণ অনাগ্রহী দৃষ্টিতে চেয়ে চেয়ে দ্যাখে রাস্তা আর তার পাশে পরে থাকা সমান্তরাল ফুটপাত। কতো মুখ, কতো চোখ। সে চোখে কতো লোভ, কতো নেশা। কতো কথা বলে সে চোখ। কতো কতো মনের খোলা জানালা কতো শত পর্দায় ঢেকে রাখে কতো সহস্র গল্পকথা। উপমা এসব দেখে দেখে অথবা ভীষণ উদাসীনতায় কিছু না দেখে পথ চলে অথবা শুধু ছুটে যায় ভীষণ অনাগ্রহে। ছোট বড় রাস্তার ভিড়ে চৌরাস্তার মোড়ে নানাবিধ ট্রাফিকের সরল অঙ্কের মাঝে উপমা দ্যাখে বিপরীত প্রান্তের, রাস্তার রিকশা তাকে তির্যক ভাবে অতিক্রম করে। রিকশায় দুটি মেয়ে বসে থাকে। উপমা খেয়াল করে একজন কি ভীষণ অসহায় হয়ে কাঁদে। উপমা একটু ব্যাস্ত হয়। কি হলো? এভাবে কাঁদে কেনো? কি এমন ঘটলো যে, এই হৃদয়হীন শহরে সব ভুলে এভাবে কাঁদতে হবে? প্রিয়জনের বিয়োগ ব্যাথায় কি এভাবে কাঁদে? নাকি অন্য কিছু? মেয়েটা এভাবে কাঁদে কেনো? কষ্ট কি খুব বেশি? উপমা চেয়ে চেয়ে দ্যাখে। উপমা সকল আগ্রহে উৎসুক চোখে সংশয়ে চেয়ে চেয়ে দ্যাখে। কিন্তু ঢাকা শহরের ছোট ছোট রঙিন রিকশারা তীব্র গতিজড়তার প্রয়োজনে পরস্পরকে অতিক্রম করে যে যার গন্তব্যে ছুটে যায়। শহরে নেমে আসা গাঢ় রাত আবারো গিলে খায় বিভিন্ন অপ্রকাশিত গল্পগুচ্ছ।2 Comments
Friends
অরুণ কুমার গোস্বামী
@arunkumargoswami
জে এস এম অনিক
@00anik
আনিস কবির
@aniskabir
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith


শুভকামনা রইলো