Profile Photo

TANVIR MAHATAB AHMED KHANOffline

  • tmaksolemn
  • Profile picture of TANVIR MAHATAB AHMED KHAN

    TANVIR MAHATAB AHMED KHAN

    10 months, 1 week ago

    এলোমেলো থটস
    ————————————-
    ভিতরটা ফাঁকা হয়ে গেছে
    গুমোট হাওয়া ছুটে চলেছে এপ্রান্ত থেকে ওপ্রান্ত,
    তোমার মুখ নিঃসৃত ধ্বনিগুচ্ছের বিকীরণ
    দীর্ঘায়িত হয় আমার মনে ।

    আমি ঠাওর করতে পারি না
    তোমার উপস্থিতি কিংবা অনুপস্থিতি,
    শুধু বুঝি হৃদয়ে আটকে থাকা
    একরাশ গুমোট বাতাস

    ফাকা হৃদয়ে হাতড়ে বেড়াচ্ছে কিছু,
    সেসব ভাবতে ভাবতে চিন্তা বুনে চলেছে যুক্তি
    কিন্তু মন ভাবতে চায় না,
    রাস্তার পাশের বেঞ্চিতে গা এলিয়ে পড়ে থাকি
    কোনো এক মিরাকলের আশায় ।

    এসব নিয়ে ভাবতে চাই না আর
    শুধু চাই দীর্ঘায়িত হোক
    তোমার আমার ভালো থাকার মুহূর্ত আমৃত্যু।
    .
    .
    © Tanvir Mahatab Ahmed Khan 2025
    প্রথম প্রকাশ – ৩ আগস্ট, ২০২০
    দ্বিতীয় সংস্করণ – ৩ আগস্ট, ২০২৫

    4
    1 Comment
Skip to toolbar