Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • তবুও কবিতা লিখি
    – শরীফ এমদাদ হোসেন

    ঘুম ভাঙলে দেখি
    তালগাছের ছায়ায় মুখ ঢেকে আছে
    চিল উড়ে গেছে নোনা হাওয়ার আঙুল ধরে
    পায়ের নিচে শব্দ—
    ভাঙা গর্তে জমে থাকা কারও চিৎকার।

    আজকাল মেঘ জমলে শহর কাঁপে না
    শুধু বিদ্যুৎ লাফিয়ে পড়ে পুরনো দেয়ালের গায়ে
    চুন-সুরকির গন্ধে ভিজে ওঠে ফেলে রাখা শরীর
    যেখানে ‘ভালোবাসি’ শব্দটা
    একদিন দোতলার বারান্দা দিয়ে ঝুলছিল।

    আমি অক্ষরের পাঁজর ধরি
    জীবনের গায়ে থেঁতলে যাওয়া ব্যথা খুঁজি—
    পঁচে যাওয়া বাক্যগুলো শুকিয়ে উঠেছে
    পুরোনো খাতা ছিঁড়ে
    আঙ্গুলে লেগে থাকা রক্ত আর মুছি না।

    তবুও কবিতা লিখি—
    আঁধারের শিরায় ঢুকিয়ে দিই এক ফোঁটা চাঁদ
    আর প্রতিদিনের মতন
    চুপচাপ ক্ষতবিক্ষত, রক্তাক্ত পাতা ছিঁড়ে
    খামচে ধরি কিছু আধমরা শব্দ।

    4
    3 Comments
Skip to toolbar