-
এই মাটি জানে
— শরীফ এমদাদ হোসেনরাতের শহরে শকুনেরা ঘুমোয় না—
তারা ভবিষ্যৎ ছিঁড়ে ছিঁড়ে খায়
ইশারায় রাতভর গিলে খায় চাঁদের ছায়া
ভোর হলে হাওয়ায় ঝোলে নির্ধারিত নীরবতা।একটি শিশু জন্মালে রাস্তায়
তার নাড়ি কাটে অদৃশ্য কাঁচি—
টিভিতে ঘোষক হাসে: “সব শান্ত, দেশটা স্থির।”জনতা দাঁড়ায় লাইনে
আগে থেকে লেখা থাকে বানী
চোখ শুধু ফেরানোর বাকি আছে জানিরাষ্ট্রের পেটে পটে হাসি কান্না ভরা—
সে কান্নায় লেপ্টে থাকে জনতার নাম
জনতারা চিরকাল ভবঘুরে
রক্ত দিয়ে মিটিয়ে যায় জীবনের দাম।যারা সময়ের মুখে মুখোশ পরায়
তাদের পতাকা একদিন আগুন ছড়াবে
এই মাটি জানে, বাতাস জানে—
কে কোথায় কখন কাকে পোড়াতে হবে।4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


চমৎকার