-
অদৃশ্যের আলিঙ্গন
শেখ মুহাম্মদ আলমগীরতার অনুভব আমার হৃদ কোঠরেতে
দমকা হাওয়া হয়ে স্পর্শ করে,
বয়ে যাওয়া বাতাসের আদর খানি
যেমন দোলা দেয় দেহকাষ্ঠ দোরে।রাত্রের আকাশে দূরের চাঁদের আলো
তার মতো হয়ে নামে চোখের পাতে,
সহসাই স্বপ্ন হয়ে জড়ায় গোপনে
নিভৃত অচেনা এক কথার সাথে।সে মোর ছুঁয়ে যায় মন, রেখেও দূরত্ব
শব্দহীন এক অতুল মায়াবী সুরে,
মুচকি হাসি ডাগর চোখ এলো চুলে
সৌন্দর্য অথৈ জলে উফছে পরে।সে কি বাস্তব, না কল্পনাতে আঁকা
জানি না তবু কেন যেন মনে হয়,
হৃদয়েতে তারই নাম জড়ানো আছে
খুব সংগোপনে গাঁথা সচ্ছ বলয়।১৮-০৬-২৫
ঠিকানা- ফুলবাড়ী, কুড়িগ্রাম, রংপুর।2 Comments
Friends
Moniruzzaman Sarjil
@zaman2802
Azaha Sultan
@azahasultan
শাহরিয়ার।
@shahiar
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
বিষণ্ন সুমন
@logolabbd
Masfi K
@masfi-mohammad
Afrin Akter
@afrin
অমিত
@amitroy
AdabenTatali
@adabentatali


মায়াবী কাব্যিকতায় মুগ্ধ হলাম