-
বন্দনা_ দেবী জন্ম
এই সব রাতজাগা ঘুম ঘোরে তুমি ফিরে আসো সময়ের শতাব্দী সমুদ্রে,
উত্তাল জলরাশি, শিশিরের অশ্রুর মতো ভেঙে ভেঙে, সেই চন্দ্রালোকিত রাতে।
প্রাচীন পৃথিবীর সেই পুরাতন রাত-
সহস্রাব্দের বাণীবদ্ধ বিধির মতো তোমার এই পুনরুত্থান বারংবার,
এই সময়ের সমুদ্রে।
আকাশে তখন সহস্র সূর্য নীরবে কেঁপে উঠছে,
তোমার চারপাশে ফেনিল লোনা জল ফুলে ফুলে ফেঁপে উঠছে, বিস্ফোরিত হচ্ছে
কাল নাগিনীর মণিহারী রূপের মতো।
তোমার যৌবন জোয়ারে সমুদ্র উদ্বেলিত হয়েছে, আকাশগঙ্গার জন্ম সার্থক হয়েছে।
ঐ রূপ একেশ্বরী দেবী সত্ত্বার মতো,
প্রলয় এবং প্লাবন ডেকে এনেছে।
ঈশান কোণে বাতাসের সাথে জল ভাঙা মেঘের বজ্র নিনাদে কালো বিজুলির আলো প্রস্ফুটিত হয়েছে।
বাতাসের ধ্বনি নিয়তির দেবী কন্যাদের স্বরে ও সুরে নতুন সঙ্গীত রচনা করেছে।
তোমার রূপের আলোকচ্ছটায় বিশ্ব আকাশে নতুন প্রতিশ্রুত সূর্য আজ জেগে উঠেছে।
তোমার এই প্রথম জন্ম- অভিন্ন যৌবনা তুমি।
কোন ক্ষয় নেই, কোন ভ্রম নেই, কোন ত্রুটি নেই-
সময়ের বাঁধাকে অতিক্রম করে তুমি অমর, অজর, শাশ্বত, অস্তিত্বের বিমূর্ত রূপ।
প্রেমের পরম বন্দনায় তুমিই শ্রেষ্ঠ কবিতা-শ্রেষ্ঠ স্বর।
তুলনা নেই-উপমা নেই- শব্দের অপূর্ণতায়- অনুভবের পূর্ণতায়-
তুমি চিরকালীন অমর ভালোবাসার মতোই শৃঙ্খলহীন, স্বাধীন সম্পূর্ণতা।4 Comments
Friends
অরুণ কুমার গোস্বামী
@arunkumargoswami
জে এস এম অনিক
@00anik
আনিস কবির
@aniskabir
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith


good