-
“স্মৃতির এগারো নদী”
[ জে,এফ, ]
🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨একদা আমরা ছিলাম এগারো নদী,
একই স্রোতে বয়ে চলা,
হাসিতে ছিলো ঝর্ণার ঝঙ্কার,
আড্ডায় ছিলো সমুদ্রের ঢেউয়ের উত্তাল ছলছল।
একই আকাশের নিচে,
আমরা ছিলাম বাতাসে দোলানো ঘাসের মাঠ,
যেখানে বন্ধুত্ব ছিলো ডালে ডালে ফুটন্ত ফুল।কিন্তু হঠাৎই সময় এসে টেনে নিলো আমাদের—
কেউ থেমে গেলো অবসরের নিস্তব্ধ ঘাটে,
কেউ আটকে গেলো পারিবারিক ব্যস্ততার জালে।
আমাদের স্রোত ভেঙে গেলো,
একেকটি নদী আলাদা সাগরে মিশে গেলো।তবু আমরা মিলি মাঝেমধ্যে—
অকস্মাৎ দেখা হলে মনে হয়
শুকনো ডালে হঠাৎ ফুটে উঠেছে
অপরিচিত কোনো বসন্ত।
কথার ভাঁজে লুকানো হাসি
ফিরিয়ে আনে সেই আগের উচ্ছ্বাস।কিন্তু মন তাতে ভরে না—
যেনো দূরের দিগন্তে সমুদ্র দেখা যায়,
কাছে গিয়ে ছুঁতে পারি না।
আমাদের মাঝে অদৃশ্য দূরত্ব
এক অচেনা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে।তবু হৃদয়ের ভেতর কোথাও,
আমরা আজও বাঁধা এক শেকড়ে—
সেই এগারো ফুলের মতো,
যারা আলাদা ডালে থেকেও
একই বাগানের রঙে রঙিন।5 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


এই কবিতাটি নিঃসন্দেহে এক গভীর আবেগ ও সম্পর্কের স্মৃতিচারণ। এখানে বন্ধুত্ব, সময়ের স্রোত, ও বিচ্ছিন্নতার বাস্তবতাকে এক অনন্য কাব্যিক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। এটি যেন এক সময়ের ছবির অ্যালবাম, যেখানে প্রতিটি স্মৃতি জীবন্ত হয়ে ওঠে।