Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ন্যাটালি হ্যান্ডেলের কবিতার অনুপ্রেরণায়,

    অসমাপ্ত

    একটা ফোন কল- ছেলেটি পাঙ্ক রক গেঞ্জিতে হেঁটে আসছিলো তার প্রিয় গলিতে। তার ডান চোখের ওপরের অংশে একটা টাটকা ক্ষত চিনহ। গত রাতে মদ্যপ বাবার ভালোবাসার চিনহ ওটা। কিন্তু সে নির্বিকার হেঁটে আসছিলো। তার মা গত রাতে বেদম মার খেয়ে এখনো বিছানায় একা শুয়ে আছে। তার কাছে এগুলো কিছু না। ডাস্টবিনের সামনে যেখানে রাজপথ এসে মিলেছে এই গলিটার সাথে সেখানে দাঁড়িয়ে সে শিস বাজায়। কিছুক্ষন পরে একটা মেয়ে এক কানে দুল আর ছেঁড়া জিন্সের নীলচে আভায় দৌড়ে আসে। তারএক পায়ে মোজা। পড়নের টি শার্ট মলিন। ছেলেটি তার বাম হাতে থাকা আখটা এগিয়ে দেয় মেয়েটির দিকে। মেয়েটি পা উঁচু করে চুমু খায় ছেলেটির গালে। তারপর আখের লাঠিটা চুষতে থাকে।
    “গতকাল খুব খারাপ একটা দিন গেলো”- বলে ছেলেটি এগিয়ে যায় সামনে। তার গলায় থাকা এয়ার ফোনটা কানে তুলে নিয়ে একা বলে যায়, গত রাতে তার বাবা কি বিনা কারনেই না তাকে আর তার মাকে বেধড়ক পেটাল। সামান্য ভিডিও গেম আর ঠাণ্ডা সুপ এই হল অপরাধ। তারপর সেও সুযোগ বুঝে ব্যাটার ওপর ঝাঁপিয়ে পরে আচ্ছা কিল ঘুসি চালালো। আজ আসার সময় বেহুঁশ লোকটার পকেট কেটে দিয়েছে সে।
    আজ ভালো খাওয়া যাবে। কি খেতে চাও বল? নিশ্চয়ই অন্যায়কারীর শাস্তি হওয়া উচিত। আমি জেসাসের মতো চড় খেয়ে অন্য গাল এগিয়ে দিতে পারবো না।
    হঠাৎ প্রবল প্রকম্পন। চারিদিকে যেন একশো সাইরেন বেজে উঠলো, সহস্র মেঘের গর্জন, বজ্রের শব্দ। ধুলোর একটা ঝড় উঠলো। ছেলেটা কিছু না বুঝে আসে পাশে তাকাল। মেয়েটি যে বিল্ডিঙের নিচে দাঁড়িয়ে আখ চিবুচ্ছিলো সেই আকাশচুম্বী দালান তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। চারিদিকে মানুষের আর্তনাদ। সাইরেন, কালো ধোঁয়া, ধূলো আর মানুষের আর্তনাদ। কেউ কাঁদছে, যারা পারছে তারা দৌড়াচ্ছে বিপরীত দিকে। ছেলেটি হতভম্বের মতো তাকিয়ে থাকে। কত মানুষ আর কত মানুষের আহাজারি। মুহূর্তেই একটা স্বাভাবিক দিন আর স্বাভাবিক শহর জাহান্নামে পরিণত হল। ছেলেটি ছুটে যায় মেয়েটির কাছে। যেখানে দাঁড়িয়ে সে আখ খাচ্ছিলো। কিন্তু তাকে আর খুঁজে পায় না। সেখানে শুধু স্টিল আর কনক্রিট এর ধংসস্তুপ। ছেলেটি পাগলে মতো চিৎকার করে আর চিৎকার করে কাকে যেন খোঁজে?
    একদিন আবার আমাদের দেখা হবো।
    ফোন কলটা কেটে যায়। ফোনে বাজতে থাকা রেকর্ডটি মহিলাকে আবিষ্ট করে রাখে। মহিলাটি ফোন রেখে তার হারিয়ে যাওয়া মেয়ের ছবির সামনে দাঁড়ায়।

    5
    2 Comments
Skip to toolbar