-
দিবসটা চিঠির
— শরীফ এমদাদ হোসেনকী করে যে ভুলে যাই? দূর ছাই!
আজ ছিলো দিবসটা চিঠির
যার হাত নিয়েছি হাতে, দিয়েছি উজাড় করে ভালোবাসা সব, চোখে চোখ স্থীর
তাকে তো পেলাম চিঠির পরে
একে একে বহুদিন ধরে
লিখে গেছি মিতালির মালা থরে থরে থরে।সাজানো সে লেখাগুলো কোনটা কবিতা
কোনটা নদীর জন্মকথা কোনটা আকাশ নীলের
বিরহ চিত্ত ভরে পাঠানো বারতা
কোনটা চোখের জল ছলছল, মায়াবী কুহকে ঢাকা
পথ চাওয়া অবিরাম কত মান অভিমান
গানে আর কবিতায় ভরে রাখা
কত সন্ধ্যা বিমুগ্ধ হলো কত রাতে উঠলো তারা বেদনার
কত ভোর কেঁদে গেলো, পাখিদের গানে গানে পার
অবশেষে সে আর আমি একাকার।চাঁদের হলুদ রোদে দেহ মেলে বলেছি মনের যত বলা
লিখেছি তবুও চিঠি ,পেয়েছি আপন করে
সেই থেকে দুজনের চলা
থামে নাই, চলছেই চলুক না প্রাণবায়ু যতকাল থাকে
চিঠিতে পেয়েছি তাকে, চিঠি যেন চিরকাল মনে রাখে।3 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


চিঠি দিবসে একটা চিঠির প্রত্যাশা করা কি অন্যায় হয়ে যাবে?
সম্পর্কটা হোক না ভাই, বন্ধু কিবা বেনামী কোনো।