-
পুনরাবৃত্তির রাত
সবাই ঘুমিয়ে পড়লে আমি জেগে উঠি। আমার এক কামরার চিলে কোঠার জানালা খুলে চোখ দেখি। এখানে কনক্রিটের জঙ্গলে হাজার হাজার খোপ খুপরিতে থাকে কত শত পরিবার। এখন অনেক রাত। শহুরে বাসিন্দারা ঘুমিয়ে পড়েছে নীরবে বাস্পের মতো ক্রোধ গলায় জমা রেখে। বড় রাস্তায় হ্যালোজেন আলো ঠিকরে পড়ে চিট চিটে পিচমাখা কালো রাস্তায়। প্রতিরাতে আমার চিলেকোঠার বিপরীত দিকের সুরম্য অট্টালিকার চার তলার বারান্দায় আলো জ্বলে । পর্দাটাও খোলা। প্রতিরাতে এখানে এক প্রতিরাতের নাটকীয়তা। জানালার আলোয় দেখা যাচ্ছে, ছেলেটা খিস্তি করছে, মারতে চলেছে। মেয়েটা হাত বাড়িয়ে বাঁধা দেয়। খুনোখুনি হবে নাকি আজ? তীব্র শব্দে অশ্লীল বাক্যগুলো ছড়িয়ে পড়ে সব দিকে রাতের নিস্তব্ধতা চুর চুর চৌচির করে। দু বাড়ি পরের বাড়িটার দারোয়ান চেয়ে দেখে। হাই তুলে ঘুমূতে যায়। আর থাকবো না আমি এখানে……
রাত দেড়টায় ছেলেটা নেমে যায়। মেয়েটার চুল এলোমেলো। সে মেঝেতে বসে থাকে। কি যেন ভাবে বা ভাবে না? প্রতি রাতের মতোই দুটোর দিকে বাতি নিভিয়ে দেয়। আমি নড়ে চড়ে বসি। এখন…ঠিক এখুনি ঘটবে ঘটনাটা… বারান্দার দরোজা খোলার আওয়াজ ভেসে আসে। এখন কেউ জেগে নেই। শুধু আমি আর মেয়েটা। কোথাও কেউ নেই। মেয়েটা ঝুল বারান্দায় বিপদজনক ভঙ্গিতে নীচু হয়ে নিচের রাস্তাটা দেখে। তারপর…তারপর নির্দ্বিধায় বারান্দার গ্রিল টপকে লাফ দেয়। কিন্তু নিচের রাস্তায় আছড়ে পড়ার আগেই হঠাৎ করে মেয়েটা একটা কালো সিন্ধু সারসে পরিণত হয় আর আকাশের সকল স্থবির মেঘ কেটে উড়ে যায় একা জেগে থাকা চাঁদের আকাশে।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


সিনেমাটিক, কাব্যিক আর হিমশীতল এক স্বপ্ন-বাস্তবতা…………………চমৎকার