Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    9 months, 2 weeks ago

    একটু খবর রেখো
    হালিমা বিনতে খালেক।

    ইট পাথরের ইমারতে
    তোমরা কর বাস,
    আমরা চাষি ফসল ফলাই
    চাষ করে বারো মাস।

    তোমরা থাকো অট্টালিকা র
    চার দেয়ালে বন্দি,
    আমরা থাকি কুড়ে ঘরে
    ক্ষুধায় কত কান্দি।

    টেবিল বুঝাই বাহারি খাবার
    তোমরা কর আহার,
    নুন, মরিচের পান্তা মোরা
    নিত্য করি সাবার।

    মাঘের শীতে তোমাদের গায়
    জ্যাকেট, জামা কত,
    শীতে কি আর পায় তোমাদের
    আমাদের মতো।

    অভাব মোদের নিত্য সঙ্গী
    আমরা গরীব চাষি,
    সাত সকালে মাঠে যে যাই
    খেয়ে পান্তা, বাসি।

    খেয়াল খুশিতে থাকো সদাই
    কতো আনন্দ , আয়োজন,
    শ্রম দিয়েও মেটেনা মোদের
    নিত্য প্রয়োজন।

    তোমাদের গোলা ভরে প্রতিদিন
    নানা মুখি ধন,
    আমাদের মেটেনা পেটের ক্ষুধা
    গোলা ও ঠনঠন।

    তোমরা সাহেব উঁচু তলার
    সুখে বাজাও বিন,
    একটু খবর রেখো মোদের
    কেমনে কাটে দিন।

    8
    4 Comments
    • “ইট পাথরের ইমারতে তোমরা কর বাস, আমরা চাষি ফসল ফলাই” – এই লাইনটি কবিতার মূল থিমকে সরল, প্রাঞ্জল এবং শক্তিশালীভাবে প্রকাশ করেছে।

    • চাষী ভাইদের কথা আবেগ ভরা কন্ঠে তুলে ধরলেন।

Skip to toolbar