Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নির্জন স্বপ্ন

    জলা জংলার ভেতরে বর্ষীয়ান ভাঙাচোরা বাড়িটিতে আমি প্রবেশ করি সন্ধ্যা পেরুলে। এখনে কেউ নেই। জলার পাশে অনেকদিন আগে চলে যাওয়া মানুষের ঘর আবিষ্কার করেছি আমি। পরিত্যাক্ত দোতালা বাড়িটির দেয়াল ভেদ করে বের হয়ে এসেছে বটের শাখা। দেখতে অদ্ভুত লাগে। একটা অদ্ভুত ঘরের ছাদ ভেদ করে একটা আগ্রাসী সবুজ গাছ কীভাবে আলো খুঁজে নেয়। মন খারাপের রাত গুলোতে আমি এই ঘরে এসে উপস্থিত হই। এখানে কেউ নেই। এখন রাত। একটানা ঝিঝির শব্দ। মাঝে মাঝে রাত জাগা পাখির ডাক। পাশের নদীতে স্রোতের ছলাত ছলাত সুর। একটা টর্চের আলোতে এই প্রায় ভেঙে যাওয়া সিঁড়ি বেয়ে আমি দোতালায় উঠে যাই। এই হল রুমটার ছাদ ভেঙে গেছে। আমি মেঝেতে টান টান হয়ে শুয়ে পড়ি। পকেট হাতড়ে বের করি সিগারেটের শলাকা। আগুনের আলোতে নিকোটিন জ্বালি। আর কেউ নেই। জ্লা জঙ্গলের এই পরিত্যাক্ত বাড়িতে আমি একা জেগে থাকি । দেয়ালের প্লাস্টার খসে গেছে চাঁদের অবশিষ্ট অংশে পুরনো কড়িকাঠের বিম। তার পাশে ভাঙা ছাদ দিয়ে বিশাল আকাশে নীল প্রবেশ করেছে এই নির্জনতার ঘরে। আমি একা জেগে রই। এই ভীষণ নিস্তব্ধতায় শুয়ে রই একা। হিমেল বাতাসে আমার শরীর জুড়িয়ে আসে। জংলি ফুলের ঘ্রাণে ভরে গেছে আমার নির্বাসনের কক্ষ। তাকিয়ে দেখি আকাশে উঠেছে সহস্রাব্দের পূর্ণিমার চাঁদ। আজ আমি এই বিশাল আকাশের নিচে একা- নির্জনতার মতো অনিমেষ এই অবাক জেগে থাকা।

    4
    2 Comments
Skip to toolbar