Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    9 months, 1 week ago

    হাসির নাটক

    নীলের কেমন অস্থির অস্থির লাগছে। সে পাতিলে পানি গরম করতে দিয়ে গ্যাসের চুলা অন করে। চা না কফি দ্রুত সিদ্ধান্ত নেয় নীল। চা’ই তার পছন্দ। নীল চা নিয়ে বিছানায় বসে পা ঝুলায়। অস্থিরতা কমানোর চেষ্টায় সিগারেট টানে। একটু পরে ছাদে যায়। এই সেক্টরে একটা পার্ক আছে সেখানে লেখার প্যাড আর কলম নিয়ে গেলে কেমন হয় ভাবতে ভাবতে সে হাটতে থাকে। বারো নমবর সেক্টরে একটা দোকানে গরম গরম পুরি ভাজছে। পকেটে বেশি টাকা নেই তাও দুইটা পুরি সে খাবেই খাবে বলে ডিসিশান নেয়। নিজেকে একটু ট্রিট দেয়া আরকি! গরম পুরিটাতে একটা কামড় বসিয়েই নীলের মনে হয় একেই বলে বেচে থাকা। গরম গরম ডাল পুরির এত্তো টেস্ট। একটু শশা, পিয়াজ কুচি আর কাচা মরিচ পেলে ভালো হতো কিন্তু এখনো জব্বর মজা। পুরি দুটি খেয়ে আবার ঘরে ফিরে আসে নীল।

    নীল যার ভালো নাম আব্দুল কাদের। তার দাদা প্রথম ছেলে নাতি হওয়ায় নীলের নাম রাখেন আব্দুল কাদের। কিন্তু তার কবি স্বভাবের বাবা ছেলেকে নীল নামে ডাকতেন। নীল চিরকালই ভালো ছাত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে খেই হারিয়ে ফেলেছে। বাবা মারা গেছেন দুই বছর হলো। মা অসুস্থ। বুকে চাপ চাপ ব্যাথা। মাকে ডাক্তার দেখানোর জন্য নীলের টাকা দরকার। এক বড় ভাই নাটক পরিচালনা করেন। সে নীলকে বলেছে হাসির নাটক লিখতে পারলে স্কৃপ্ট কিনে নিবে।

    “হাসির নাটক নিয়ে এসো। বড় বড় কথা আর ভাব এসব লোকে আর নেয়না। হুমায়ূন আহমেদ একটা ট্রেন্ড সেট করে গেছে। লোকে প্রচলিত বিষয়গুলো হেসে উড়িয়ে দিতে চায়। হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পরে এই যায়গাটা ফাকা আছে। সবাই হাসির নাটক বানাতে চায় কিন্তু লোকে হাসেনা।”

    নীল কিছুই বলেনা। হুমায়ূন আহমেদ তার ভালোই পড়া আছে। আশা, ভালোবাসা আর হিউমারের মিকচার। প্রচলিত ভাবনার ব্যতিক্রম কিছু। সিগারেটের তামাক ফেলে স্টিক সাজায় নীল। টান দেয়। তার মাথায় লোককে হাসানো যায় এমন কোন ভাবনাই আসেনা। শুয়ে পরে নীল, বড় বড় শ্বাস নেয়। অনেক অনেক দিন আগে সে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিল গায়ে ছিল স্কুল ড্রেস। বড় বড় বৃষ্টির ফোটা তার মাথায় পরে মাখনের মতো গলে যাচ্ছিলো। কী এক অভূতপূর্ব আনন্দে তার মন ভরে উঠেছিল।

    যতোবারই নীল লিখতে বসে তার মাথায় এই বৃষ্টির দৃশ্য ভেসে ওঠে। কিছুই লিখতে পারেনা সে। হাসির নাটক লেখারতো প্রশ্নই আসেনা। শেষে সে রাতের ঢাকা দেখতে বেরিয়ে পরে। সেক্টরগুলোতে রাতের ঢাকা নেই। ঢাকা দেখতে তাকে কাওরান বাজার যেতে হবে। লম্বা লম্বা পা ফেলে হাটতে থাকে নীল। হাসির নাটক লেখা থেকে মুক্তি পাওয়া গেছে এই আনন্দেই হাটতে থাকে সে।

    4
    1 Comment
    • জীবনের বাস্তব প্রয়োজন মেটাতে অনেক সময় একজন শিল্পীকে তার আদর্শের সঙ্গে আপস করতে হয়।………………এরচেয়ে বড় আফসোস আর নাই

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar