Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • একটা জীবন@ লীলা

    আমি এক অভুক্ত কিশোর। সারাটা দুপুর একলা কেমন কেটেই গেলো। কেউ জানে না, কেউ বোঝে না। সারাটা রাত না ঘুমিয়ে ঘুমের ঘোরে পেরিয়ে গেলো। কেউ দেখে না, কেউ জানে না। সারাটা জগত ঘুরে এসে এলাম নীলকান্ত মণি নিয়ে। তবু তার মন ভরে না, মনে পড়ে না। শ্মশান জুড়ে পুড়ল শুধু আমার হৃদয়। প্রতীক্ষাতে পার হল একলা থকার দেড়শো বছর। তবু সে আজ অবধি মনের ভুলে, মনের খবর- জানলো না। বন্ধু আমার বন্ধু হল না।
    এই একটা জীবন, একলা জীবন ছন্ন ছাড়া কেটেই যাবে। তোমায় নিয়ে স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে রাত গুলো সব একাই রবে। আর কোনদিন কাছে রবে না। না হয় থাকলে অতি দূরে- ঐ সুদূর, আলোক তারার নীহারিকা। আমি তবু কাঁদবো না। মন খারাপের মন খারাপ হলে- কারো কিছুই আসবে না, যাবে না। বন্ধু আমার বন্ধু হবে না।
    এই একটা জীবন এমনভবেই হেলায় ফেলায় সুখ দুখেরই অভিনয়ে, ঘুমের ঘোরে একা কেঁদে কেটেই যাবে।

    4
    4 Comments
Skip to toolbar