Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    8 months, 1 week ago

    “কবিতার আঙিনায় প্রথম ভালোবাসা”
    জান্নাতুল ফেরদৌসী
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    আজকে প্রথম জয়েন্ট হলো,
    কলম মোরে ডাক দিলো।
    লন্ডন হতে আসলো সুর,
    সপ্ন ভাসে অম্বর ঘুর।

    অক্টোবরের প্রথম প্রহর,
    ঝরে পড়ে ফুলের ঘ্রাণ।
    নতুন পথে কবির ডাকে,
    লুকায় প্রেম-রঙিন গানে।

    শব্দ সাজে হৃদয় ভরে,
    অক্ষর নাচে রঙিন ছন্দে।
    কলম একাডেমীর আঙিনাতে,
    আনন্দ জাগে মনের দ্বন্দ্বে।

    শঙ্খ বাজে ভোরের রাগে,
    আলো নাচে ফুলের বাগে।
    প্রথম দেখা প্রেমের সনে,
    জোছনা ভাসে কবির গানে।

    আকাশ জুড়ে স্বপ্ন খেলে,
    মন যে ভাসে রঙিন ঢেউয়ে।
    শব্দ মিলে সুরের সাথে,
    জন্ম নেয় প্রেমের ব্যথে।

    নতুন পথে আলো জ্বলে,
    চরণ নাচে সুরের তালে।
    ভালোবাসার রঙিন আলোয়,
    কবির মন যে গান সাজায়।

    এলো আজকে রূপের ভোর,
    কবিতা মোর হৃদয় ঘোর।
    স্বপ্নরাঙা আকাশ ছুঁয়ে,
    ভালোবাসা বুনে লয়ে।

    4
    6 Comments
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar