-
শাহাদাতুর রহমান সোহেল is with Sakib comrade and 196 others
শরৎ দেশ-দেশান্তরে
– শাহাদাতুর রহমান সোহেলবহুদেশ ঘুরে তুমি দেখতে পাবে অনেক শরৎ:
ধরো, তুমি দক্ষিণ আমেরিকার ব্রিটিশ গায়ানায় গিয়েছো;
দেখবে, জর্জ টাউন থেকে ভেনিজুয়েলার সীমানা পর্যন্ত
হাজারো ঝর্ণা এক ঝাঁক স্কুল-ছুটি বেনী দোলানো
মেয়ের মত নাচতে নাচতে ছুটছে,
শেষে কোথাও হ্রদ, বদ্ধ জলাভূমি ঘিরে বন,
হাজারো জীবজন্তুর আনাগোনা,
পদ্মপাতার কার্পেটে দেখ জাকানা পাখীরা
ব্যালে নাচের মত হেঁটে যায়,
কাশবনে ছানা তোলে,
শরতে এখানে ফসলের আবাদ নেই;
জলাবদ্ধ গ্রামবাসীরা অপেক্ষায় দিন গুনে:
কখন শীত আসবে –
পানি নেমে গেলে শীতালি ফসল তুলবে।অরোরা বোরিয়ালিসের দেশে এস্কিমোরা শরতে
মেতে উঠে সীল শিকারের উৎসবে
আর ভ্রাম্যমান পাখীর ছানারা উড়তে শিখে যায়,
দীর্ঘ তিনমাস পূর্ণ দিনের পর
সূর্য উদয়াস্তে ইমপ্রেশনিষ্ট শিল্পীদের মত রং ছড়ায়;
পাহাড় চূড়ায় রাতে বরফ জমে, দিনে গলে যায়,
পপি, হেয়ারবেল, বাটারকাপ
আরো বহু ফুলের দিন ক্রমে ফুরিয়ে আসে,
দীর্ঘ রজনী প্রবল শীতের পদধ্বনি শোনা যায়।শরতে বুলগেরিয়ায় আমাদের পৌষালী শীত;
পাইনের বনে লাগে হলুদ-লালের ছোঁয়া,
পাহাড়ী জলধারা ক্রমে শীর্ণ হয়ে আসে,
ভিতোশা পাহাড়ে উঠলে দেখতে পাবে
সাদা সাদা মেঘ বার বার পাহাড়ের
গায়ে ছুঁয়ে আবার ফিরে ফিরে যায়,
রাস্তার দু’ধারে দিগন্ত বিস্তৃত আঙুরের ক্ষেত:
আঙুরের বাগানগুলো পানের বরোজের মত;
মানুষের বুক সমান উঁচু লোহার মাচানে
থোকা থোকা আঙুর ঝুলে থাকে –
শরতে এখানে ওয়াইন-শ্যামপেইনের মৌসুম,
এই সময় গোলাপ উপত্যকায় সুগন্ধির উৎসব:
তরুণ-তরুণীরা চাঙ্গারী নিয়ে এই ফুল কুড়ায়।শরতে ইয়েলোস্টোন পার্কে ক্রমে দিনের দৈর্ঘ্য
আর তাপমাত্রা কমে আসে,
সবুজ বৃক্ষ হয়ে উঠে স্বর্ণাভ,
শুস্ক ঘাসে হরিণেরা লড়াইরত,
উষ্ণ প্রস্রবণ অববাহিকায় সাদা বাষ্প আর মেঘ:
উৎক্ষিপ্ত জলকণায় সন্ধ্যা ঘনায় অপরূপ মহিমায়,
বড়শিং ভেড়া ও পার্বত্য ছাগলেরা
উঁচুস্থানগামী আর বাইসনেরা
নুড়ি পাথরের রাস্তায় দলবেঁধে উঠে আসে,
গ্রিজলী ভালুকেরা হাইবারনেশনের সন্ধানে,
রাস্তাঘাট-রেষ্টুরেন্ট ক্রমে বন্ধ হয়ে আসে,
আসন্ন বরফ-শীতের সন্ত্রাসে সব কম্পমান।কাশ্মীরে শরৎ আসে কুয়াশার হাত ধরে;
তুমি যদি বিমানে করে এ উপত্যকা পার হও
তাহলে দেখতে পাবে পাহাড়ের
চূড়ায় চূড়ায় তুষার আবৃত,
চিনার বৃক্ষপত্র বাদামী থেকে আগুনের রং হয়:
ভূমিতে বিছিয়ে থাকে কার্পেটের মত,
এর উপর দিয়ে অনেক দূর হেঁটে যেতে পার –
জাপানী সাধুদের দেখেছি জ্বলন্ত
অঙ্গারের উপর দিয়ে হেঁটে যেতে;
চিনারের আগুনে পাতার উপর দিয়ে হেঁটে
এ অনুভূতি নিতে পার-
গ্রামবাসীরা জ্বালানী হিসাবে এপাতা কুড়ায়,
এখানে এসময় আপেল তোলার মৌসুম:
আমাদের পেয়ারা গাছের মত গাছে
অনেক অনেক লাল আপেল ধরে থাকে,
মাঠের পর মাঠ বেগুনী রংয়ের জাফরান ফুল।মরুতে প্রাণহীনতার মরীচিকা ঝলমল করে,
ক্ষণস্থায়ী প্রবল বর্ষণে
কোন কোন মরুতে ফুল-ফল-তৃণভূমি জাগে,
পাখির গানে গানে মুখরিত,
ব্যাঙেরা বহু মাস পর মাটি ফুঁড়ে
বেড়িয়ে আসে, ডাকতে থাকে নানা স্বরে,
হাজারো পোকা পরাগায়নে উড়ে;
ব্যাঙেরা আর পাখীরা শিকার করে,
সেখানে শরতেই পানি শুকায়,
শুরু হয় দীর্ঘ মরুর প্রেতের উল্লাস।এভাবে বহুদেশ ঘুরে তুমি যদি বাংলার প্রান্তরে
আসো আমি তোমাকে দেব
এক সজীব পূর্ণতার শরৎ;
আমি বলি না, বাংলার শরতের রূপ দেখেছ
তাই আর কোন শরৎ দেখো না,
সমস্তই আমার স্রষ্টার সৃষ্টি;
সমস্ত পৃথিবীই আমার স্বদেশ,
তবু আমার জন্মভূমির আকুল ভালোবাসায়
বাংলার শরৎকে জানি অনেক বেশি প্রিয়।12 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
-
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1




পৃথিবীর নানা প্রান্তে শরতের বৈচিত্র্য এবং সবকিছুর শেষে জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার স্বীকারোক্তি।