Profile Photo

AnikaOffline

  • Anikaa
  • Profile picture of Anika

    Anika

    • 11 months ago

    কি যে সুন্দর শীতের বিকেলটা! আমার খুব মনে পড়ছে আগেরদিনগুলের কথা। আমি আর আম্মু সকালে আর বিকেলে নিয়ম করে হাঁটতে যেতাম। পশ্চিম সানারপাড়, নামারচর, গলাকাটা রাস্তাগুলোতে হাঁটতাম। রাস্তার ধারে অনেক সোনালু ফুলের গাছ ছিলো। সোনালুকে বানরলাঠিও বলা হয়। রাস্তা ছেয়ে যেত ঝরা হলুদ ফুলে। সেই ফুল মাড়িয়ে হাঁটতাম। চোখেরও শান্তি মনেরও শান্তি। আজ শীতের বিকেলে বাসার বারান্দায় বসে মানুষের সমাগম দেখছিলাম, তখনই মনে পড়ে গেলো পুরোনো দিনের কথা।

    2
    2 Comments
Skip to toolbar