Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • স্নিগ্ধ মুখের মা
    – শাহ্ আলম আল মুজাহিদ

    মায়ের মতো এমন
    স্নিগ্ধ, শীতল বদন
    আর কোথাও দেখি না।
    রতনে করিয়া যতন
    হেরি মায়ের স্বপন,
    কিছুতেই তারে যেন ভুলি না।

    মা আছে বলে সংসারে
    সুখ-সমৃদ্ধিতে ভরে,
    লুটাই মায়ের পরশ-ছায়াতলে।
    দুঃখ শত ভুলে যাই
    মায়ের আঁচলে তাই,
    মলিন বদন কভু মুছিলে।

    মায়ের মুখের ভাষা
    পুরায় মনের আশা,
    ইচ্ছে তাই ডাকি আপন মনে।
    মায়ের হাসিমুখ
    পরাণে জাগায় সুখ,
    দুঃখ যেন না দিই তাঁরে জীবনে।

    অসহায় শিশুকালে
    থাকিয়া মায়ের কোলে
    লালিত হয়েছি নিরাপদে।
    থাকিলে দূরে কভু,
    আশীর্বাদ থাকে তবু—
    রক্ষা পাই যেন তাই আপদে।

    লুটাই মা ইবাদাতে,
    সন্তানের বেদনাতে
    দোয়া করে দুই হাত যুগলে।
    সেলামি মায়ের চরণে,
    করি তাঁরে অনুসরণে—
    মরি যেন বৃদ্ধ মায়ের কোলে।

    3
    1 Comment
    • মায়ের প্রতি নিঃশর্ত ভক্তি, ভালোবাসা এবং কৃতজ্ঞতার এক সরল ও আন্তরিক প্রকাশ।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar