Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ইকারুসের যাত্রা

    আচ্ছা, সমাজের পরিবর্তন হয় কখন? অনেকে মনে করে মানুষ জেগে উঠলেই সমাজের পরিবর্তন সম্ভব। কিন্তু সমাজ মূলত পরিবর্তিত হয় প্রযুক্তির কল্যাণে। মানুষ যখন আগুনের ব্যবহার শিখলো তখন তার খাদ্যাভাসে পরিবর্তন আসলো। বিবর্তিত হলো তার মস্তিষ্ক। আগুনের ব্যবহার প্রযুক্তির প্রথম সূচনা। যখন সে বিশ হাজার বছর আগে জঙলি ঘাস জাতীয় উদ্ভিদ যেমন গম, যব, বার্লি, ধানকে গৃহপালিতকরণ করতে শিখলো তখন নদী গুলোর পাশে গড়ে উঠলো কৃষি সভ্যতা। ছয় হাজার বছর আগে ভাষা এবং গণিতকে, বর্ণমালা এবং প্রতীকের মাধ্যমে উপস্থাপন করার প্রযুক্তি আবিষ্কার মানুষকে প্রাচীন সভ্যতা তৈরিতে সাহায্য করেছিলো। যদিও তা বার্লির হিসাব রাখার প্রয়োজনীয়তার জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু লিখিত বর্ণমালা তাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিলো। এক প্রজন্মের অর্জিত তথ্য সহজেই পৌঁছে গেলো ভিন্ন প্রজন্মে। তার বিশ্বাস বংশ পরম্পরায় প্রবাহিত হলো। সভ্যতার সূচনা হলো। পরবর্তীতে সব প্রজন্মেই আমরা দেখবো বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের সমাজকে বদলে দিচ্ছে। হোক সে টেলিস্কোপ, স্টিম ইন্জিন বা পেনিসিলিন। মাত্র সোয়াশো বছর আগে তার গড় আয়ু ছিলো মাত্র চল্লিশ বছর। সে বাস করতো বিচ্ছিন্ন নগরগুলোতে। বিজ্ঞান ও প্রযুক্তি তাকে পরিণত করেছে আধুনিক মানুষে। সমাজতন্ত্র থেকে গণতন্ত্র সবকিছুই সম্ভব হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির কারণে। এবং এই বিজ্ঞান ও প্রযুক্তিই তার ভবিষ্যৎ নির্মাণ করবে। তৈরি করবে নতুন সমাজ।

    আমরা এক অপূর্ব সময়ে বাস করছি। এখন তথ্য সবচেয়ে সহজলভ্য যে কোন অতীতের থেকে। গবেষণার ক্ষেত্র সবচেয়ে অনুকূল অতীতের থেকে। আমাদের প্রযুক্তি আমাদের সাধারণ জীবন গ্রাস করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের সমাজ নির্মাণে বিশাল ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা আর অস্বীকার করতে পারি না। কারণ এই লেখাটাই লিখছি মুঠোফোনে বাইনারি কোডে যা সাধারণ মানুষ ত্রিশ বছর আগেও কল্পনা করতে পারে নি। ভবিষ্যত পৃথিবীর রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছুই নির্ধারিত হবে প্রযুক্তির মাধ্যমে।

    দুর্বিনীত ইকারুস ভবিষ্যতের সূর্যকে ছুয়ে দেখার যাত্রায়। প্রমিথিউসের অগ্নি শিখায় সে প্রদীপ্ত। অলিম্পাসের প্রবীণ দেবতাদের পায়ের ভিত কেঁপে উঠেছে। সময়ই বলে দেবে ইকারুস কি সূর্যকে অতিক্রম করে আরো বিস্তীর্ণ মহাকাশে এগিয়ে যেতে পারবে কি না?

    সত্যরে লও সহজে।

    1
    3 Comments
    • সুচিন্তিত, যুক্তিযুক্ত এবং বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা।

Skip to toolbar