-
নির্জন স্বাক্ষর
এবং সেই পরিচিত রাত……
গভীর অরণ্যের ছায়া বুকে নিয়ে আমি ফিরে আসি এই পরিচিত নগরে…
সবুজের অরণ্য থেকে সেই নিত্য দিনের ইট, কাঠ, কনক্রিটের শহরে।
চোখটা শুধুই পুড়ে পুড়ে যায়।
আমার তিন দশকের ইতিহাস স্মৃতি হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই শহুরে গলি পথে।
একদিন যে কিশোর নতুনের আহবানে ঘর ছেড়েছিল,
আজো সে ঘরে এসে বুঝতে পায় সে- তার আর ঘর ফেরা হয় নি।
এক আকাশ তারাদের স্বাক্ষী রেখে অন্নত নক্ষত্রবীথির
জলতিথি গানের আসর তার একমাত্র আকাঙ্ক্ষা।
নিরর্থকতার বিপুল আয়োজনে এই একাকী পথ চলা, উন্নত অক্ষরে নিজের স্বাক্ষর রেখে যাওয়াই
তার একমাত্র অর্থময়তা- আলো আধারির প্রহেলিকায় একমাত্র আলোড়ন।5 Comments -
Friends
সাব্বির হোসেন।
@shadowhunter3d
প্রাপ্তি রোজারিও
@praptirozario
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Puja Chakrabartty
@pujachakrabartty
সাম্য রায়
@gourabroy
অমিত
@amitroy
প্রিন্স ঠাকুর
@princetagorebd


এক যুগসন্ধিক্ষণের দীর্ঘশ্বাস