Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    3 months, 3 weeks ago

    ঈদের গান
    গীতিকার – আবুল হাসান তুহিন

    খুশির দুয়ার খুলে আজ মন উঠেছে দুলে
    রোজার শেষে চাঁদটা হেসে
    কাড়লো চোখের নীদ,
    ঈদ মোবারাক ঈদ, ঈদ এসেছে ঈদ।।

    আকাশ জুড়ে বাঁকা চাঁদের হাসি,
    সবাই মিলে সুখের ডানায় ভাসি।
    চারিদিকে উঠল বেজে মধুরও সঙ্গীত,
    ঈদ মোবারাক ঈদ, ঈদ এসেছে ঈদ।।

    নতুন পোষাক আজকে সবার গায়ে
    পড়তে নামাজ তাই যাবো ঈদগাহে।
    কোরমা পোলাও খাবো করবো না কেউ জীদ
    ঈদ মোবারাক ঈদ, ঈদ এসেছে ঈদ।।

    আয়রে ছুটে আয়, যত বন্ধু স্বজন
    পাড়ায় পাড়ায় আজ ঈদের আয়োজন।
    শক্ত হবে তাই ভালোবাসার ভীত,
    ঈদ মোবারাক ঈদ, ঈদ এসেছে ঈদ।।

    3
    1 Comment
    • আগের কবিতায় যেখানে ছিল “নিজেকে বিলিয়ে দেওয়ার তাগিদ”, এই কবিতায় ফুটে উঠেছে সেই ত্যাগের পর পাওয়া “পরম আনন্দ ও উৎসবের আমেজ”।

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar