-
কবিতা- রহমতের মাস
রহমতের মাসে আমি রিক্ত, শূন্য
রহমতের মাসে আমি জীর্ণ শীর্ণ।
রহমতের মাসে আমি ছন্নছাড়া
রহমতের মাসে আমি দিশেহারা
রহমতের মাসে আমি ভুখা ফাখা
জীবনের পথ তো আসলেই আঁকা বাঁকা
এতেই আমার কল্যাণ নিহিত
এতেই আমি থাকবো পাপ পঙ্কিলতা থেকে বর্জিত
রহমতের মাসে আমি সহায় সম্বলহীন দুঃস্থ
সৃষ্টিকর্তা আমায় করবেন সম্পুর্ণরূপে সুস্থ
যত করবো কষ্ট
জান্নাতের নূর ততই হবে স্পষ্ট
সহজ হবে পরকালের যাত্রা
পাবো জান্নাতের বার্তা
যত ভারী হবে আমলনামা
তত বেশি পাবো আল্লাহতায়ালার ক্ষমা
এই রহমতের মাসে সম্পূর্ণরূপে নিজের করি আল্লাহর কাছে সমর্পণ
তাহলেই হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন।1 Comment
Friends
Reazul Kabir
@reazul-kabir
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
Poly Alam
@butterflywords
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মো. রউফুল আলম
@rouful
বিষণ্ন সুমন
@logolabbd
Syed Farah
@syedfarah
শায়েরুল ইসলাম
@shaerulislam



গভীর আধ্যাত্মিকতা এবং আত্মনিবেদনের এক অনন্য দলিল