Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 8 months, 1 week ago

    নিয়মের নির্বাসন
    সোহেল নেওয়াজ

    আমি এখন নির্বাসনে নিজের কাছে,
    তোমাদের জেলের কয়েদ ভাবছি মিছে!
    কত ধারায় কোন কারণে
    এমন কথা মুখে এলো
    আম বয়ানে!
    জানিনা সব মিথ্যে শুধুই
    ভাবছি বসে অভিযোগেই
    যাচ্ছি পিছে।
    কতজনের জটিল কুটিল মন্ত্রনায়
    এখন দেখি জীবন কাটে যন্ত্রণায়।
    তোমাদের কোন আইনের
    সহজ পাঠে
    আইনগলো সব বন্দী আছে
    চিত্রপটে!
    চোখের মাঝে আরেকটি চোখ
    যোগবিয়োগের যতো অভিযোগ
    সহজ করে হয়না কিছুই।
    নির্বাসিত হলেম বুঝি চশমা চোখে
    অন্ধকারে কগজ কি আর আসে কাজে?
    যাই বলোনা অশ্বডিম্ব বেজায় কাজের,
    দিনের পরে দিন চলে যায়
    ধারা গুনে,
    আমি এখন নিয়ম করে
    নির্বাসনে!

    2
    2 Comments
    • “নির্বাসন” কোনো ভৌগোলিক দূরত্ব নয়, বরং এটি নিজের ভেতরের এক গভীর একাকীত্ব এবং আইনি বা সামাজিক বেড়াজালে পিষ্ট হওয়ার হাহাকার।

Skip to toolbar