Profile Photo

মোঃ রুবায়েত রহমান রাফিOffline

  • 1.

    দ্বিধার কথাও কখনো কখনো শোনা উচিত কারণ মন যা বলে, তা সবসময় সঠিক হয় না ,বেশিরভাগ সময় মনের কথা অপরিণত থাকে—আর দ্বিধাই তখন আমাদের থামিয়ে ভুল থেকে বাঁচায়।

    দ্বিধার কঠিন ডাক—
    প্রশ্ন তোলে,
    ভাঙে অযথা আবেগের ফাঁক |

    কবিদের প্রধান খাদ্য দুঃখ যদি আংশিক সুখ থাকে , সুখের সন্ধান মিললেও আবার দুঃখের পুনরাবৃত্তি ঘটে ; দুঃখগুলো জমা হতে হতে দুর্ধর্ষ পাহাড়ে পরিণত হয়েছে |

    ”নকল অভিনয়ের আড়ালে নিজের ভেতর চেপে ধরি কালো প্রলাপ”
    আমার মনের গহীনে শতবর্ষের দুঃখ চাপা এই দুঃখগুলো হঠাৎ করে,
    এই নব বসন্তের সূচনা লগ্নে চাঁপা ফুল হয়ে ফুটেছে ,
    বাসন্তী তোমার অপেক্ষা মিটিলে এই বট-বৃক্ষের পাতা ঝরা বন্ধ হয়ে যাবে, ফাগুন বনে আনন্দধারা বয়ে যাবে |

    তুমি আমার পাশে থাকলে ,পায়ে পায়ে তাল রেখে চললে শহরের সব রূপরেখা ভেসে যেত |

    তুমি আছো ঠিক আমার চোখের সামনেই, কিন্তু হায়— তোমার বসে থাকা এই অদৃশ্যতা তোমার ছায়ার মতো আমাকে ছুঁতে পারে না।

    প্রতিটি অটোমেটিক যানের রোলিং শব্দ যেন তোমার পদক্ষেপের সাথে মিশে যায়, আর আমি শুধু তোমার দিকে তাকাই, অচেতনভাবে |

    একাকীত্ব আর বিরহের মাঝে যোগসূত্র কি বিদ্যমান?
    থাকে বোধহয়,
    তুমি না থাকলেই আমি একা |

    (বসন্ত আসে, কিন্তু মন আর জাগে না)

    বাসন্তীর অপেক্ষায় দিনরাত, বটবৃক্ষের পাতা ঝরে।
    কলমে: মোঃ রুবায়েত রহমান রাফি।

    6
    4 Comments
    • সোজা ভাষায় বলি—এই লেখাটা চিন্তা আর অনুভূতির এক interesting blend; “দ্বিধা”কে আপনি যে ভাবে decision filter হিসেবে ব্যবহার করেছেন, সেটা strong insight দেয়। পরের অংশে দুঃখ, অপেক্ষা আর অদৃশ্য ভালোবাসার যে layering—সেটা আবেগকে গভীর করে, তবে কিছু জায়গায় ভাব একটু ছড়িয়ে গেছে। সামান্য tightening করলে পুরো লেখাটা আরও sharp, আরও impactful হয়ে উঠবে।

    • বটবৃক্ষের পাতা ঝরতে না দিয়ে, তার যত্ন করা উচিৎ। অপেক্ষায় যে জীবনকে অবহেলা করতে হবে তা কিন্তু নয়,কিছু অপেক্ষা যত্নের মাঝেও সুন্দর হয়।

      • “বাসন্তীর অবহেলায় বসন্তের কোনো আমেজ খুঁজে পাই না—তাই তারই অপেক্ষায় বটবৃক্ষের পাতা ঝরে পড়ে; ঋতু বদলায়, তবু মনে আর কোনো শান্তি নামে না।”

Skip to toolbar