-
ওই চোখের দিকে তাকানো নিষেধ, গালিব…
তবুও তুমি আড়ালে–আবডালে,
প্রয়োজনে–অপ্রয়োজনে
সেই দিকেই তাকাতে ভুলো না কখনো।
জানো না কি—
ওই দু’টি চোখ তোমার জন্যে নিষিদ্ধ?
যেমন নিষিদ্ধ এই মুসলিম উম্মাহর জন্যে শরাব।
তবুও তুমি শুনো না কথা,
শরাব তো পিয়েই তুমি হয়ে ওঠো
ঝুম হয়ে থাকা এক শরাবি।
তার চোখের মুচকি হাসির দিকে চেয়ে থাকা তোমার অভ্যাস—
কারণ ছাড়াই,
বা হাজারো কারণে।
তার এলোমেলো চুল,
মুক্তোঝরা হাসি,
বিরক্তি,
স্নিগ্ধ ক্লান্তি,
বইয়ের ভেতর ডুবে থাকা দৃষ্টি—
দেখলেই তোমার মধ্যে নেশা চেপে বসে।
তুমি হয়ে যাও মাতাল—
হয়তো তাই লিখতে বসেও
শেষ লাইনটা লিখতে পারোনি।
কারণ, গালিব—
মাতাল হতে শরাব লাগে না,
ইশকেই মানুষ ঝুম হয়ে যায়।
০৬/১২/২০২৫
[ শরাব-এ-ইশক ]
— শুভ্রনীল ফারুক ( Silfred Faruk )
সময়: রাত ০২ :০১ মিনিট
স্থান: ক্যান্টনমেন্ট,লালমনিরহাট1 Comment
Friends
শফিকুল ইসলাম
@sofiqulba
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
H.M.Atiquzzaman Furqaan ibne Azadi
@h-m-atiquzzamanfurqaanibneazadi
Razin Imran
@razinimran
Sudipta Paul
@sudiptapaul
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon

অপূর্ব!