-
# শেয়ালের বুক
একদিন জয়ী হবে পৃথিবীর সব মিথ্যেরা
মেঘে ঢাকা অমাবস্যার রাতের মতো
জিতে যাবে অন্ধকার।
পথের উপর, জংলার ধারে, বসতবাড়িতে,
বাজারে, সদরে, বন্দরে, সভার মঞ্চে
পড়ে থাকবে সত্যদের লাশ।পুকুরে, নদীতে, খালে, বিলে, পিছনের ডোবায়
ভেসে উঠবে পচা – গলা – ফুলে ওঠা
আলোদের মৃতদেহ।শকুনেরাও মৃত সব –
লাশের উপর স্তূপীকৃত হবে
আবারো সহস্র শব।
গলে যাওয়া মৃতের সুবাসে
নেশা ধরবে আমাদের সকলের হৃদয়ে।
উন্মাতাল আনন্দে আবিষ্কৃত হবে সত্যের বধ্যভূমি।
শেয়ালের বুক চিরে পাওয়া যাবে
একটুকরো মানুষের হৃৎপিণ্ড।6 Comments-
-
হয়ত, একদিন পৃথিবীর বুকে রাজত্ব করবে শান্তি… আলোর মত সুন্দর শিশুরা সহজভাবে বেড়ে উঠবে ফুলেদের সাথে… ভালোবাসা নেবেন… আরো কবিতা হোক!
-
Friends
Sabitul Islam
@sabitulislam
Rodoranjana Binte Anamika
@rodoranjanabinteanamika
পিপীলিকা
@abujubair
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
তানভীর আহমেদ হৃদয়
@tanvirboipotrogmail-com
কুমুদ শুভ্র ফারুক
@kumudshuvrofaruk
অভিমানী মন
@ovimanimon
মো: খায়রুল ইসলাম
@ratondlg
Azaha Sultan
@azahasultan

আপনি যখন বলেন— “একদিন জয়ী হবে পৃথিবীর সব মিথ্যেরা”, তখন তা পাঠককে এক গভীর অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।