Profile Photo

এ.আ.শ্রাবণOffline

  • Profile picture of এ.আ.শ্রাবণ

    এ.আ.শ্রাবণ

    • 7 months ago

    কবিতা: একাকিত্বের অনল
    কলমে- এ.আ.শ্রাবণ

    মাঝেমধ্যে আমি হাতড়ে বেড়াই।
    নাহ,চশমা নয়,
    জগত দেখার খায়েশাত কমে গেছে অনেক আগে ই।
    তবে কি কষ্ট লাগব করতে ঘুমের বড়ি!
    কিংবা মুক্তির লক্ষ্যে একটা শক্ত দড়ি?
    নাহ,নাহ,তাও কিন্তু নয়।
    হাতড়ে মানুষ খুঁজি,
    মধ্য রজনীর একাকিত্ব দূর করতে,
    আরেকটা দিন দেখার আশা জাগাতে,
    যে বিষয়গুলো যন্ত্রণা দিচ্ছে তা জানাতে,
    বাঁচার নতুন কোনো উপায় জানতে
    হাতড়ে মানুষ খুঁজে বেড়াই আমি।
    উফ,না,পাচ্ছি না,পাই না,
    শালা আমার একটা মানুষ হইলো না…

    4
    4 Comments
Skip to toolbar