Profile Photo

বিলকিস খানম কাজলOffline

  • Bilkiskhanam-Kazal
  • এখানে আকাশ নেই
    বিলকিস খানম
    উত্তরা,
    ✍️✍️✍️

    এখানে আকাশ নেই
    জীবন বন্দী মানুষ গুলো।
    মনের পাখা মেলে উড়তে পারে না কেউ,
    এ এক আচেনা জগত!

    ইট পাথর কংক্রিটে ঢাকা
    এ সুদৃশ্য শহরে
    দিলের পরিচর্যা জানেনা কেউ।
    ভলোবাসার বরষা হয় না এখানে,
    দেয় না স্বপ্নের প্লাবনে এপার ওপারে সাঁতার।

    এখানে মানুষ নেই
    শুধু মুখ-মুখোশি ফানুষের মেলা,
    আমি ও আমারা – চর্মচক্ষুর অন্তরালে
    এক আয়না ঘরের বাসিন্দা এখন,
    যেখান থেকে মানুষ দেখা যায় না।

    এখানে অক্সিজেনের অনুপ্রবেশ নিষেধ
    শুধু কার্বণ ডাই-অক্সাইডের আনাগোনা
    ভালোবাসার ফসল বোনে না কেউ।
    আত্নীয়েরা সব পুরুষ ও নারীতে বিভক্ত
    সম্পর্কের বন্ধন আছে আড়িপাতা চোখে,
    উচ্চাসনে অধিষ্ঠিত নোংরা ও বিভৎস চর্মচক্ষু।

    মিথ্যা, ধোঁকা আর অসত্যের অহংকারে
    সাজানো এখানকার জমিন,
    এখানে সেরার মূল্যায়ন হয়না,
    কারণ এখানকার সবাই সবজান্তা শমসের,-
    সবাই সেরার সেরা।

    আন্তরিকতা ভেসে বেড়ায় না কারোর দ্বারে
    স্বার্থপর জীবনাভ্যস্ত সবাই।
    এরই মাঝে দু-একটা অতিথি মানুষ
    পাখা ঝাঁপটায় সুতীব্র চিৎকারে!
    মুক্তি চায় আকাশ হীন এ ভুবন থেকে
    এখানে সত্যিই আকাশ নেই।

    ★★★

    7
    4 Comments
    • এখানে মানুষ নেই শুধু মুখ-মুখোশি ফানুষের মেলা” শহরের এই নিষ্ঠুর সত্যটা এত জোরালোভাবে বললেন। প্রতিটি লাইনে একটা চাপা ক্রোধ আর বেদনা একসাথে অনুভব করলাম। শুভেচ্ছা নেবেন!

    • “সম্পর্কের বন্ধন আছে আড়ি পাতা চোখে” এবং “সবাই সবজান্তা শমসের”—এই অংশগুলো আমাদের সামাজিক অবক্ষয়ের এক তীক্ষ্ণ প্রতিচ্ছবি।

    • “ভালোবাসার ফসল বোনে না কেউ” ___এই একটি পংক্তি আপনার সমগ্র কবিতার সারমর্ম ধারণ ক’রে আছে। ভালো লিখেছেন। শুভেচ্ছা।

    • পাথর শহর জুড়ে,
      আশা মরে পুড়ে,
      শান্তি গেছে দূরে।

      মুখোশ ঢাকা মন,
      মিথ্যা আয়োজন,
      আর্তনাদ সারাক্ষণ।

Skip to toolbar