Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • মানুষ কখনো সুখী নয়
    – শরীফ এমদাদ হোসেন
    হাতের রেখার ভেতর শুকালো যে কত নদী
    কত সরোবর তমসা অবধি
    কত সমতল ভেঙ্গেছে সৃষ্টি ও কারবার
    হিসেব রাখিনি তার।

    চৈত্রের দাবদাহে ফিরেছে মাটির সোঁদা ঘ্রাণ
    আড়মোড়া ভেঙে জেগেছে নিস্তব্ধ প্রাণ
    পত্র পল্লবও বুঝি আছে চুপিচুপি বৃষ্টির চূড়ান্ত প্রতীক্ষার
    অথচ দেশে দেশে এ কি যুদ্ধ যুদ্ধ খেলা
    ক্ষুধা জ্বরা মহামারি তীব্র যন্ত্রণার!

    তপ্ত দুপুরের নিস্তব্ধতা বুকে বিঁধে
    কেউ নিয়ে বেঁচে আছে ভীষণ অসুবিধে
    কেউ সুখী কোলাহলে রোদ্দুর আগলে
    পৃথিবী দিতেছে পাড়ি
    যদিও বিজ্ঞানের উৎকর্ষের চরম বাড়াবাড়ি।

    বাসনা জেগেছে মনে যেমন করেই হোক
    বিশ্বকে করবো রাজ
    এই যে বারুদ চোখের নির্দয় চোখাচোখি
    বুঝিয়ে দিয়েছে আজ

    3
    2 Comments
    • চৈত্রের দাবদাহ থেকে যুদ্ধের বারুদ—প্রকৃতি আর বাস্তবতাকে দারুণ এক সুতোয় বেঁধেছেন

    • পৃথিবীর নিরেট বাস্তবতা কবিতায় স্পষ্ট! বেশ ভালো লাগলো কবিপ্রিয়!

Skip to toolbar