-
6.
Pablo Neruda অভিব্যক্ত করেছেন,
“So I wait for you like a lonely house
till you will see me again and live in me.”অর্থাৎ—”আমি তোমার জন্য অপেক্ষা করি, যেমন এক নিঃসঙ্গ ঘর অপেক্ষা করে, যতক্ষণ না তুমি আমাকে আবার দেখবে এবং আমার ভেতরে ফিরে আসবে।”
Neruda-এর শব্দগুলো যেন আমার সেই নীরব ঘরের দেয়াল, যেখানে দীর্ঘ প্রতীক্ষা, অভিমান, এবং বিরহ একসাথে বসবাস করে।এই উক্তি যেন আমার নিজের হৃদয়ের কথা বলছে।
বুকের মধ্যভাগে খড়কুটো জমা হতে হতে বিরহের বাসা তৈরি হয়ে গেছে, কেঁচো খুঁড়তে আর কেউ বের হয় না।আমি যে এক অভিমানী কবি,
জানি—
অভিমান করে কোনও মতিগতি হবে না,কিন্তু ধৈর্যেরও সীমা আছে।”আমার ভালোবাসার কোনো মুনাফা নেই”
তবুও চাতক-চাতকীর মতো— এখন আর বৃষ্টির জলে মেটে না পিপাসা।
তুমি জলধরার সন্ধান দিতে পারলে না, যে।
পার্থ ঘোষ :এর লেখা আধুনিক গান শুনেছিলাম গানটির
ভাষা যেন আবেগের তাঁত শিল্প রচয়িতা করেছে , ধরো যদি হঠাৎ সন্ধ্যে,তোমার দেখা আমার সঙ্গে।
মুখোমুখি আমরা দু’জন,
মাঝখানে অনেক বারণ।
বাইরে তখন হাওয়া ঝোড়ো,
তুমি হয়তো অন্য কারো।
”বাইরে তখন হাওয়া ঝোড়ো,‘’তুমি হয়তো অন্য কারো” এ লাইনের মত আসলেই তুমি অন্য কারোর হবে হয়তো এটা মেনে নিতে গেলে আমার বক্ষ মাঝে খাঁজ কাটা হয়ে যায় |
বাঙালি মেয়েরা যেমন আট পেড়ে শাড়ি পড়ে ,শাড়ির প্রতিটি পার শক্ত হয় আটকে থাকে | তেমনি আমার জীবনে ,
রবি ঠাকুরের গান :
আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস,
দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস |খোয়ারে আটকপালে বন্দি দশা অনুযায়ী একজন বন্দিনী তার শুদ্ধ প্রেমের দায়ে যাবজ্জীবন কারা দন্ডিত হয়ে গানের মত বলে ওঠে আমার বিরহ দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস |
ভাস্কর চক্রবর্তী এর লেখা আছে :এইসব সারেগামা পেরিয়ে তোমার কাছে ,
দু-দন্ড বসতে ইচ্ছে করে।
আমার তৃতীয় চোখ হারিয়ে গিয়েছে।
সেজন্যই তোমারে আর কল্পনায় বহুদিন খুঁজে পাচ্ছি না মননের অপহরণ হয়েছে |নিঃসঙ্গ ঘরে বিরহের গান বাজে ;দীর্ঘদিনের অপেক্ষা ও
প্রেমের বন্দিত্ব দাসত্ব পরাধীনতা স্বাধীনতার সাথে
ছিনিমিনি খেলে |— শেষমেশ ইচ্ছেগুলো উধাও হয়েছে |
বাসন্তীর অপেক্ষায় দিনরাত, বটবৃক্ষের পাতা ঝরে।
“কলমে: মোঃ রুবায়েত রহমান রাফি”।1 Comment
Friends
Syed Farah
@syedfarah
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Hasina Sultana Rima Rima
@hasinasultanarimarima
Pragya
@pragya
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Sohag Hp
@sohaghp
Nafaur Rahman Nahid
@nafaurrahmannahid
Jakaria Hossain
@jakariahossain

খুবই সুন্দর 💖