Profile Photo

মোঃ রুবায়েত রহমান রাফিOffline

  • 7.

    বিস্তীর্ণ বিরাণভূমির মাঝখানে বসানো ,লাইন ধরে ছুটে চলা ঝিকঝিক ট্রেনের শব্দের মত কানে বাজে:
    তুমি নির্ঝরিনীকে ধ্বংস করে দিয়েছো
    নিজ থেকে|
    তুমি কেন আত্মগোপনে গেলে,
    আমায় না জানিয়ে ?

    যেমন কোমায় থাকা মানুষ সহজে আর দু -চারটে মানুষের মতো,
    সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা খুবই ক্ষুদ্র শিল্পের মতো দেখা দেয়|
    তেমনি তোমারও আত্মগোপন থেকে ফেরা এক প্রকার মৃৎশিল্প |

    মায়াবণের হরিণী আমি তো তোমাকে ,
    ” শিকারির মত হরণ করতে চাইনি” তুমি কেন ভয় পাও
    আমারে ?
    একটু দুই পা এগিয়ে আসো :
    নতুন বইয়ের মত মিষ্টি সুগন্ধ নিয়ে আসো ;আসো আমায় ভালোবাসো |

    তোমার দুই বাহুর অভয়ারণ্যে,
    আমি এক টুকরো নিশ্চিন্ত চাঁদ হয়ে ভাসতে চাই।

    মৈত্রী দেবীর বই ‘ন হন্যতে’, যার অর্থ ‘It does not die’ বা যার ‘ক্ষয় নেই, মৃত্যু নেই’ তেমনি তোমার প্রতি ভালোবাসায় ,আমার ‘ক্ষয় নেই ;মৃত্যু নেই’ |

    সকলেই চলে যায়—থাকা যায় না বলেই হয়তো,
    নিয়মটা ভঙ্গ করতে পারতে তোমার ক্ষেত্রে এমন হতে পারতো অনুকরণীয় বিবেচ্য নয় |

    কতদিন আর রাখবে একা করে, আমায় ?
    এই মনের সাধক বলে তোর মন নিয়ে সাধনা করি |
    কেন যেন হঠাৎ একটা ,পাগলামো ইচ্ছেটা মাথায় চেপেছে,খাঁচায় বন্দি ময়না পাখি পুষবো জানি ;আমি খাঁচায় বন্দি পাখি পোষা পাপ |

    যেমন মানুষ জেলে থাকলে কষ্ট ,কাউকে একঘরে করে রাখলে কষ্ট
    তেমনি খাঁচায় বন্দি পাখিরও কষ্ট লাগে |

    তবুও পাগলামো ইচ্ছেটাকে পূরণ করতে খুবই তাড়া দিচ্ছে,
    কারন ময়না পাখি দেখলে মনে হবে আমার ময়না পাখি আমার সামনে আছে ,ময়না পাখির মতো তোমাকে পুষে রাখি মনে |

    —অন্তর্লোকের বোবা টানেল

    বাসন্তীর অপেক্ষায় দিনরাত, বটবৃক্ষের পাতা ঝরে।
    “কলমে: মোঃ রুবায়েত রহমান রাফি”।

    2
    1 Comment
Skip to toolbar