Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • ®হিসেব

    রফিক ভাই গুন গুন করছে।আমি বেশ অবাক হয়েই জিজ্ঞেস করলাম
    -রফিক ভাই কি গান গাইছেন?
    -নাহ।হিসেব করি।
    আমি কৌতূহল নিয়ে তাকালাম তার দিকে।ভীষণ বেহিসাবি মানুষটা কিসের হিসেব করছে?
    আমি প্রশ্ন করলাম
    -ভাই কিসের হিসেব?
    -৩৮ বছর ৭ মাস ৩ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট ২৩,২৪,২৫….. সেকেন্ড।

    আমি পাশ ফিরে শুয়ে পরলাম।আর নিজের অজান্তেই আমিও গুনতে শুরু করলাম ২৮ বছর ৭ মাস ২৮ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট ১১,১২,১৩… সেকেন্ড।
    জীবনের হিসেব।

    4
    4 Comments
Skip to toolbar