Profile Photo

বিদৌরা প্রিয়দর্শিনী বারহানOffline

  • bedowrapriodarshini
  • কিছু জিনিস শুধু নিজেদের কাছেই প্রিয় হয়ে থেকে যায়। কিছু খারাপলাগা কিছু কাব্য একান্ত নিজের হয়ে থাকা বোধহয় ভালো। আজকাল আমাদের হঠাৎ মন খারাপ হলে জানান দিয়ে থাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাস্তবের অনেক দূরে গিয়ে। সেই দুঃখ কথায় প্রকাশিত হয়েও অনেকের কাছেই বোধগম্য নয়। হয়তো মানুষের অনুভূতি আজকাল আমাদের কাছে শুধু পোস্ট হয়ে থেকে যায়। সেগুলোর গভীরতা আমরা বুঝতে পারিনা।

    আজকাল আমাদের সমস্যাগুলো এড়াতে অন্যদের উপরে নিজের দুঃখের বোঝা অল্প অল্প করে চাপিয়ে দিচ্ছি। তুলোর বস্তার মতো যা পানিতে ঢুবলে আরো ভারি হয়ে যায়।আর আমাদের দুঃখগুলো ঠিক সেই পানিতে ঢুবে থাকা তুলোর মতো ভারি হয়ে যায় যখন তা আমাদের দূব্যবহারে আরেকজন মানুষের অশ্রুতে মিশে।

    কিছু দুঃখ কস্ট নিজের ভিতরে নিজেকে বুঝিয়ে রাখাই স্রেয়। তার দরুন অন্য একজন মানুষ যে জানেই না আপনার জীবনের দিনলিপি তেমন একজকে আঘাত করাটা সমাধান নয়।বরং এই অভ্যাস চক্রবৃদ্ধি সুদের মতো নিজের ক্ষতকে আরো একটু বেশি বাড়িয়ে তুলতে মক্ষম অস্ত্র।

    2
    5 Comments
    • “তুলোর বস্তার মতো যা পানিতে ডুবলে আরো ভারি হয়ে যায়” — এই উপমাটা অসাধারণ!

    • “পানির নিচে ডুবে থাকা তুলোর বস্তা”-র উপমাটি অত্যন্ত চমৎকার এবং যুৎসই। আমাদের দুঃখগুলো যখন আমরা অন্যের ওপর অযাচিতভাবে চাপিয়ে দিই বা নিজের অস্থিরতা দিয়ে অন্যকে আঘাত করি, তখন সেই দুঃখ হালকা হওয়ার বদলে আরও ভারী হয়ে ওঠে—এই সত্যটি আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।

Skip to toolbar