Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • আধুনিক প্রেম
    ​— হাফিজুর রহমান

    ​আমি চাই অনুভব—
    যেমন প্রকৃতিতে বসন্ত আসে।

    ​সে দিতে চায়—
    নীল শাড়ি।

    ​আমি চাই পাশে থাকুক—
    রুহ যেমন থাকে।

    ​সে দিতে চায়—
    বিলেতি বিড়াল।

    ​আমি চাই একটু সময়—
    ব্যস্ততার পরে যা থাকে।

    ​সে দিতে চায়—
    দামী ঘড়ি।

    ​আমি চাই বৃষ্টিতে ভিজতে—
    যেমন শৈশবেরা ভিজে।

    ​সে দিতে চায়—
    আধুনিক ছাতা।

    ​আমি চাই খালি পায়ে হাঁটতে—
    শিশির ভেজা ঘাসে।

    ​সে দিতে চায়—
    নামি ব্র্যান্ডের সুজ।

    ​আমি চাই কাদা—
    মাটির ঘ্রাণ।

    ​সে দিতে চায়—
    ফরাসি পারফিউম।

    ​অবশেষে মনে—
    প্রশ্ন জাগে।

    ​এটা কি—
    প্রেম নাকি উপঢৌকন?

    2
    4 Comments
    • আমরা কি আদতেই হৃদয়ের কাছাকাছি আসছি, নাকি কেবল উপহারের আড়ালে নিজেদের দূরত্বকে ঢাকছি? এমন ভাবনার খোরাক দেওয়া কবিতার জন্য ধন্যবাদ।

      • কাচের মতো স্বচ্ছ আর শিউলি ফুলের মতো স্নিগ্ধ,এমন মন্তব্য করার জন্য আপনাকে ফুলেল শুভেচছা।

    • দারুণ লিখেছেন তো… একরাশ মুগ্ধতা… ❤

Skip to toolbar