Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুধু ২৪ এ হয় নাই। ৯০ এ ও হয়েছে। কিন্তু ৭১ শুধুমাত্র বাংলাদেশের। ৭১ কে তারাই অস্বীকার করে যারা ৭১ এর বিরোধী শক্তি। ৭১ কে ছাড়া বাংলাদেশ সম্পূর্ণ নয়। অনেকে বলেন ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। কিন্তু মুক্তিযুদ্ধ মুলত শুরু হয়েছিলো ১ জুন। মুক্তি যুদ্ধে এ ধরণের রেকর্ড ও আছে যে একজন মেয়ে চুল কেটে ছেলে সেজে যুদ্ধ করেছে।
    আপনি কি জানেন পাপ বাহিনী বাঙ্কারে কি করত? একটি ছোট উদাহরণ দেই। ভারতীয় সৈনিকদের হাতে ধরা পড়ার পর এক পাক সেনা বলেছিলো, জানো একটা বুলেট দিয়ে কয়টা মানুষ মারা যায়? মিত্র বাহিনীর সৈনিকেরা অবাক হয়েছিলো। ঘটনা খুব সাধারণ। বাঙ্গালিদের এক লাইনে দাঁড় করিয়ে রাখা হতো। তারপর পাক বাহিনীর সৈনিকেরা পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে রিভালবার নিয়ে প্রথম জনের মাথায় গুলি করতো। সেই গুলি একজনের মাথা ভেদ করে আরেকজনের মাথায় প্রবেশ করত।
    বাংলাদেশের গনহত্যা সারা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তর।
    মিত্র বাহিনীর ভাষ্য অনুযায়ী বাঙলি নারীদের বাঙ্কারে রেখে দিনের পর দিন ধর্ষণ করা হতো। কারণ পাক বাহিনীর অন্যতম একটি ধারণা ছিল এই বহুল ধর্ষণের পর বাঙলি জাতির রেস সিস্টেম চেঞ্জ হবে। এধরনের ঘটনা আরেকটি যুদ্ধে হয়েছিলো যা করেছিলো নাৎসি বাহিনী। মিত্র বাহিনীর অসংখ্য ইন্টার্ভিউ ইউটিউব পাওয়া যায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এই গণহত্যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে চায় আর সবার কপালে চোখ উঠে যায়। একবার মুক্তি যুদ্ধ যাদুঘর ঘুরে আসুন। যে নিজের পূর্ব পুরুষকে চেনে না সে ভবিষ্যতেও নতুন কিছু দিতে পারবে না।
    জীবনে অনেকে আমাকে বলেছে আমি নাকি চেতনার পুজারি। অনেকে বলেছে নীতির পুরোহিত। কিন্তু রাষ্ট্রের ধারনাটাই যখন কাল্পনিক তখন চেতনা অবশ্যই প্রয়োজনীয়।
    কোন ভুল তথ্য দিলে ক্ষমা করবেন।
    I repeat I don’t align my self with war criminals.
    লাল সবুজের পতাকাই আমার এক মাত্র পাসপোর্ট।

    আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

    7
    4 Comments
Skip to toolbar