Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি নিজে মূর্খ। মূর্খদের মাথায় অদ্ভুত প্রশ্ন আসবে এটাই স্বাভাবিক। গত বছর দেশে বিদেশে বইটি পড়েছি। বইটি পড়ে মনে হল এখন যারা সাহিত্যের সাথে সম্পৃক্ত তারা কেউই আমাদের পূর্বসূরীদের কাতারে নেই। নিজেকে বোঝালাম, কিছুই তো জানি না। জানার চেষ্টাও করি না। এতটাই মূর্খ। দুই পৃষ্ঠা লিখে নিজের নাম প্রচারে ব্যস্ত। আমাদের নিজেদেরই কোন স্ট্যান্ডারড নেই। কোন বোধ নেই।
    বইটিতে লেখক এক জায়গায় বলেছেন যদি স্থায়ী হতে চাও তাহলে সরল ভাষায় লেখো। আমি যখন বিশ্বের বিভিন্ন দেশের কবিতা অনুবাদ করার চেষ্টা করেছি তখন দেখলাম বড়ো কবিরা খুব সহজ ভাষায় লিখছে। মাহমুদ দারবিশ জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাধারণ ভাষা নিয়ে আসছেন। অন্য কবিরাও তা করছেন। বাক্যকে সহজ করে তুলছেন। পাঠককে চিন্তা, কল্পনা এবং প্রশ্ন করার অধিকার দিচ্ছেন। হুলিও কোর্তাজার আবার জটিল ভাষায় লিখছেন। তাঁর লেখায় প্রচুর অ্যবসারডিটি।
    তিনি চাচ্ছেন পাঠককে আরো বেশি মনোযোগী করে তুলতে। অনুবাদ করতে যেয়ে আমি দেখলাম আধুনিক কবিদের ভাষা সহজ হলেও এই কথাগুলিই মনের দরোজায় দাগ কাটছে।

    এবার আসি আমাদের তিন প্রধান বন্দ্যোপাধ্যায়ের কথায়। তারাই বাঙলা উপন্যাসের হিসাব পাল্টে দিচ্ছেন। তাদেরকে দেখানো পথেই বাঙলা উপন্যাস দিক খুঁজে নিচ্ছে। বাঙলা সাহিত্যের দিক পরিবর্তিত হচ্ছে। ব্রাত্য অচ্ছুৎ, পতিত ব্রাহ্মণ, একাকী isolated সমাজ গোষ্ঠীর কথা উঠে আসছে।
    আমাদের পরবর্তী সাহিত্যের ধারা হয়ে গেল প্রান্তিক জনগোষ্ঠীর জীবন। অবশ্যই তা জানা দরকার। এর বাইরে উল্লেখযোগ্য আরেকটি ধারা হলো মুক্তি যুদ্ধ।

    হুমায়ুন আহমেদ সাহিত্যকে মধ্যবিত্ত এর কাছে নিয়ে এসেছেন। কেউ যদি বাঙালি মধ্যবিত্তকে বুঝতে চায় তাকে হুমায়ূন আহমেদ পড়তে হবে।

    ব্যতিক্রমি লেখক ও যোগ্য সাহিত্যিক আছেন। তারা তাদের চিন্তার পরিবর্তন তুলে ধরেছেন এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

    কিন্তু আমার যেটা সমস্যা সেটা হলো বাঙলা উপন্যাসে
    সামাজিক রাজনৈতিক চিন্তার বাইরে থেকে কেউ সেভাবে লিখছেন না। আমরা সোশিও পলিটিকাল আলোচনার থেকে বের হতে পারছি না। কিন্তু এর বাইরেও জীবন আছে। আমরা তার খোঁজ নেই না। আমাদের লেখার প্যাটারণের বাইরে বের হতে পারছি না। এটা আমাদের সাহিত্য বলয়কে বৃহৎ করে তুলছে না।

    এই আলাপটা হওয়া জরুরি। আমরা কি নিজেদের একটা গন্ডিতে লুকিয়ে রাখছি। লেখার ক্ষেত্রে আমাদের প্যাটারণ এক হয়ে যাচ্ছে। লেখার স্টাইল এ পরিবর্তন আসছে না। আমাদের সমাজে যেমন প্রান্তিক জনগোষ্ঠী আছে তেমনি একটি হাই ক্লাস এলিট সোসাইটি আছে। চলচিত্রের মাধ্যমে আমরা তাদের সাথে সামান্য পরিচিত হয়েছি কিন্তু সাহিত্যের মাধ্যমে নয়।

    আমি সেদিন মিজান ভাই এর সাথে এই কথা গুলো বলছিলাম। তিনি বললেন এখানে ক্লাসের একটা উপাদান আছে। এমনকি সাহিত্য অনেক সময় পলিটিক্স দ্বারা প্রভাবিত হয়েছে। তিনি আরো বললেন যে সমাজের গল্প আমরা বলতে চাই সেই সমাজ থেকেই লেখক তৈরি করতে হবে। নয়তো আমরা ভালো লেখা পাবো না। মিজান ভাই বললেন নারীবাদী সাহিত্য লিখতে হবে নারীকেই। কয়টা পুরুষ নারীদের সমস্যা বোঝে। আমি পুরুষ হিসেবে নারীর মুখ দিয়ে সংলাপ দিচ্ছি, কিন্তু একজন নারীর সমস্যা আমি আসলে বুঝি না। নারীর সমস্যা নারী সবচেয়ে ভালো বোঝে।

    যাই হোক আবার পুরোনো আলোচনায় ফিরে আসি। দেশে বিদেশে পড়ার পর মনে হলো আমাদের শুধু অনুন্নতি হচ্ছে। আমরা নতুনরা কিছুই পারি না। অবশ্যই আমরা মূর্খ। আমরা সমালোচনায় ওস্তাদ কিন্তু কাজের বেলায় শূণ্য।
    পৃথিবী বদলে যাচ্ছে কিন্তু আমরা কি যুগোপযোগী লেখা লিখছি? কয়েক জন হয়ত ব্যতিক্রম। কিন্ত তারাও সংখ্যায় অল্প। আমার মনে হয় আমরা একটা পতনের দিকে এগুচ্ছি। আমার আলোচনায় ভুল থাকতে পারে। তাছাড়া আমি নিজেই এক মূর্খ। নিজেই জানি না কিছু। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল থাকলে জানাবেন।
    অধমকে ক্ষমা করবেন।

    রাত গভীর হতে থাকে আর আমার করোটিতে প্রশ্ন জমতে থাকে।

    3
    7 Comments
Skip to toolbar