Profile Photo

সাব্বির হোসেন।Offline

  • shadowhunter3d
  • Profile picture of সাব্বির হোসেন।

    সাব্বির হোসেন।

    • 6 months, 2 weeks ago

    [‘জলপদ্ম ও মেঘের অভিমান’]

    একটু বৃষ্টি নামলে মন্দ হতো না,
    বৃষ্টির শব্দে মানুষ নিজের দীর্ঘশ্বাস শুনতে পায় না।
    ​হলদেটে হয়ে যাওয়া সেই পুরনো ডায়েরি,
    যাতে আমাদের এক পৃথিবী অভিমান জমানো ছিল—
    আজ তার পাতাগুলো ওল্টাতেও ভয় হয়।
    ভয় হয়, যদি আবার সেই ঘ্রাণটা ফিরে আসে!
    ​মুক্তির পথ খুঁজি আঁধারের ভিড়ে,
    তবু কেন বারেবার সেই স্মৃতি ফেরে?
    হয়তো কিছু স্মৃতি আসলে মুক্তির জন্য নয়,
    সারাজীবন হৃদয়ের কোনো এক অন্ধকার কোণে
    একলা থাকার জন্যই জন্মেছে।
    ​রাত বাড়ছে। হিমু হলে হয়তো এখন পথে নামতাম,
    কিংবা মিসির আলি হয়ে যুক্তি দিয়ে বুঝতাম—
    স্মৃতি আসলে কিছুই না, মস্তিষ্কের নিউরনের খেলা।
    কিন্তু আমি তো সাধারণ মানুষ,
    আমার খুব কষ্ট হচ্ছে।

    [সাব্বির হোসেন।]

    3
    4 Comments
    • “মুক্তির পথ খুঁজি আঁধারের ভিড়ে,
      তবু কেন বারেবার সেই স্মৃতি ফেরে?
      হয়তো কিছু স্মৃতি আসলে মুক্তির জন্য নয়,
      সারাজীবন হৃদয়ের কোনো এক অন্ধকার কোণে
      একলা থাকার জন্যই জন্মেছে।” কবিতার এই অংশটুকু পুরো মনটা ছুঁয়ে গেল!

    • “বৃষ্টির শব্দে মানুষ নিজের দীর্ঘশ্বাস শুনতে পায় না”—কি প্রচণ্ড এক সত্য! আমরা অনেকেই বৃষ্টির শব্দে নিজের কান্নার শব্দ ঢেকে দিতে চাই।

Sabbir Hossain

Skip to toolbar