-
\\তুমি আসবে বলে //
তুমি আসবে বলে
মেঘহীন আকাশে নেমে আসে বৃষ্টি ,
তুমি আসবে বলে
নেই বসন্ত তবু ফুল ফোটে রাশি রাশি।
তুমি আসবে বলে
মনের আঙিনায় জলে জোনাকির আলো,
তুমি আসবে বলে
যত কষ্ট ছিল সব এক নিমেষেই হারিয়ে গেল।
তুমি আসবে বলে
নেই জোছনা তবুও আছে তারার আলো,
তুমি আসবে বলে
স্থির হয়েছে ,যতসব চিন্তা ছিল এলোমেলো।
তুমি আসবে বলে
এ দেহের শিরা উপশিরায় শুরু হয়েছে প্রবল বর্ষণ,
তুমি আসবে বলে
নতুনত্ব যেন ছুঁয়ে ছুঁয়ে নবরূপে করছে গর্জন।7 Comments
Friends
আবু জাফর মহিউদ্দীন
@abujafour1985
Rodoranjana Binte Anamika
@rodoranjanabinteanamika
ইফফাত আরা ঐশী
@aishee-2
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Md. Habibur Rahman
@habib
S.m-Mehedi
@s-m-mehedi
Kazi Fahim hossin
@fahim6542
Rifat-Afrose-Rumpa
@rifat-afrose-rumpa


‘শিরা উপশিরায় প্রবল বর্ষণ’—অনুভূতির কী গভীর এক বহিঃপ্রকাশ!