Profile Photo

Anik BiswasOffline

  • anikbiswas
  • Profile picture of Anik Biswas

    Anik Biswas

    • 6 months, 1 week ago

    ❝ তোমাকে ❞
    না বলা কথাগুলো…

    ১.
    তোমাকে যেদিন প্রথমবার দেখেছিলাম, কেমন জানি একটা অদ্ভুত রকমের অনুভূতি হয়েছিল।কেন জানি না।সেদিন এত্ত খুশি ছিলাম কেন?
    সেদিন যেন একটু বেশিই আনন্দিত লাগছিলো নিজেকে,এটাও কেন জানি না।
    বেশি আনন্দিত হওয়ার কারণ তো কিছুই ছিল না!

    ২.
    তোমার প্রেমে না পড়লে,
    আমার আর কবি হওয়া হতো না!
    কবিতা লিখা হতো না।

    যদি তোমাকে কবিতাগুলো পড়ে শোনাতে পারতাম
    মন্দ হতো না!

    ৩.
    একটা কথা আমি বরাবরই ভাবি —
    তোমাকে পেয়ে গেলে কেমন হতো?

    ৪.
    তোমাকে নিয়ে,
    ভেবে ভেবে আমার একটাই লাভ হলো—
    কবিতা লিখতে শিখে গেছি!

    তুমি তো আর পড়োনি
    জানবে কি করে?

    ৫.
    ঠিক করেছি,একদিন তোমায় বলে দেব
    না বলে আর পারছি না!
    তোমারও জানা প্রয়োজন
    একজন তোমাকে কি পরিমাণ ভালোবাসতে পারে।

    ৬.
    শত ভীড়েও,
    দূর থেকে দেখেই তোমাকে ঠিক চিনে নেব।

    ৭.
    তোমার চোখে চোখ পড়তেই,
    তৎক্ষনাৎ সরিয়ে নিলাম।
    ইচ্ছে ছিল অনেক্ষণ তাকিয়ে থাকি
    কিন্তু সাহস ছিল না!

    ৮.
    এমনিতে তো আমি বীরপুরুষ,
    তুমি সামনে এলেই
    আমার সাহসের এত অভাব পড়ে কেন?

    ৯.
    দুঃখ কি জানো?
    তুমি হয়তো কখনো জানবেও না
    একজন তোমাকে কতটা ভালোবাসতো।
    তোমার জন্যে কবিতা লিখতো
    হয়তো,জীবনের প্রথম কবিতাটি তোমার জন্যেই লিখেছিল!

    তোমাকে বলার সাহস হয়নি,
    আর তুমি জানলেও না।

    ১০.
    তোমাকে পেয়ে হারানোর চেয়ে,
    তোমাকে না পাওয়াই শ্রেয়…

    ১১.
    একপাক্ষিক ভালোবাসার আলাদা এক আনন্দ আছে —
    ইচ্ছেমতোন ভালোবাসা যায়,
    নিজের মতো ভালোবাসা যায়,
    সারাটাজীবন ভালোবাসা যায়।
    তাতে ভালোবাসা একটুও কমে না!

    কেউ বুঝবে না,জানবে না—
    এমনকি ভালোবাসার ওই মানুষটিও না!

    ~ অনিক বিশ্বাস

    3
    5 Comments
Skip to toolbar