Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • Profile picture of MD HAFIZUR RAHMAN

    MD HAFIZUR RAHMAN

    4 months, 3 weeks ago

    দ্বিধা দ্বন্দ্ব

    —হাফিজুর রহমান

    ​সমুদ্র শূন্য তোমার অপেক্ষায়,
    মেঘেরাও হারিয়ে গেছে—
    তোমার খোঁজে।

    ​তবুও তোমার পাইনি দেখা।

    ​গাছপালা সব উধাও—
    তোমার খোঁজে; আর আমি,
    অক্সিজেনের অভাবে মরি মরি হায়!

    ​তবুও তোমার পাইনি দেখা।

    ​যুবক থেকে বৃদ্ধ হলাম,
    শক্ত হাড় হলো নড়বড়ে।

    ​তবুও তোমার পাইনি দেখা।

    ​সূর্য আজ পশ্চিমে উঠেছে,
    পূর্ব দিকে অস্ত যাবে—
    কিয়ামত আসন্ন।

    ​তবুও তোমার পাইনি দেখা।

    ​আসলেই কি তোমার অস্তিত্ব আছে?
    নাকি নেই?

    ​আসলেই কি আমার অস্তিত্ব আছে?
    নাকি নেই?

    ​কে বাস্তব?
    তুমি নাকি আমি?

    ​নাকি পুরোটাই ভ্রম?
    কার?

    তোমার নাকি আমার?
    ​নাকি অন্য কারো?

    3
    10 Comments
Skip to toolbar