-
[“সীমাহীন সুষমা”]
কোন এক মেঘাচ্ছন্ন বিকেলে,নদীতীরের নির্জনতায় কিংবা জনারণ্যের ফুটপাত বেয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হতে,সমস্ত অব্যক্ত কথা উন্মোচন করব তোমার সম্মুখে। তোমার পরিধানে থাকবে অফ-হোয়াইট পাঞ্জাবির স্নিগ্ধ প্রশান্তি, আর আমি আবৃত থাকব একখানি বোরকায়; হাতে ধরা থাকবে এক গুচ্ছ টিউলিপ__নির্মল অনুভূতির প্রতীক হিসেবে। সেই মুহূর্তেই হয়তো দুঃসাহস করব তোমার সৌন্দর্য নিয়ে কিছু বলার।
তবু ভাবি, কোন উপমায় তোমাকে ধারণ করব? কোন রূপকই বা ধারণ করতে পারে তোমার ঐশ্বর্যশীল সুষমা? পৃথিবীর সমস্ত উপমা যেন তোমার প্রান্তদেশ ছুঁয়েও ক্লান্ত হয়ে পড়ে। তুমি এক অমলিন প্রভাত,যার স্বচ্ছ আলোকচ্ছটায় আকাশ নিজেই বিস্মিত; তুমি এক স্নিগ্ধ সায়াহ্ন,যার প্রশান্ত আবেশে মন নিভৃত আশ্রয় খুঁজে পায়।
তোমার নয়নদ্বয়ে দৃষ্টি নিবদ্ধ করলে অনুভব করি, যেন অতল সমুদ্রের গভীরে নিমজ্জিত হচ্ছি,যেখানে শব্দেরা স্তব্ধ, সময় নিশ্চল। তোমার হাসির ধ্বনি ভেসে আসে প্রাতঃকালের পাখির কলতানের মতো,নির্মল, নির্ভার, হৃদয়-উদ্বাসিত। তোমার কণ্ঠস্বর এক অনুপম সুরলহরী, যা অন্তরের গহীনে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয়, অবিরাম ও অবিনশ্বর।তোমার সত্তা যেন এক দ্যুতিময় নক্ষত্র, যার দীপ্তি অনাবিল অথচ প্রখর;
আবার তুমি যেন শিউলিফোটা ভোর,নিঃশব্দ অথচ গভীরভাবে অনুভবযোগ্য। তোমার উপস্থিতি কেবল দৃষ্টিনন্দন নয়, তা আত্মার পরিসরে এক অপার্থিব আলোড়ন। তোমাকে ভাবলেই মনে হয়, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তার নান্দনিকতার চূড়ান্ত নির্যাস ঢেলে তোমাকে নির্মাণ করেছে। ঠিক এই কারণেই তোমার সৌন্দর্যের তুলনা হয় না; কারণ তুলনা মানেই সীমারেখা টানা, আর তুমি তো সীমাহীন।
তুমি এক অনন্ত সমুদ্র__যার তীরে এসে সমস্ত চিন্তা, সমস্ত সংশয়, সমস্ত ক্লান্তি বিলীন হয়ে যায়। তোমার মাঝে ডুবে থাকা মানেই এক নির্মল প্রশান্তির অধিষ্ঠান। হয়তো সেদিন, সেই মেঘলা বিকেলে, সব কথা বলা হবে না,কিছু কথা রয়ে যাবে নীরবতার অন্তরালে। কারণ কিছু অনুভূতি শব্দের ঊর্ধ্বে; তারা শুধু হৃদয়ে লিখিত হয়, অনন্তের কাব্যে। 🤍🌻
(সংগ্রহীত)
লেখায়: মাহমুদা তাসনিম।2 Comments
Sabbir Hossain
Friends
Mitul hasan
@mitul
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
identity client service
@identityclientservice
Md shohag rana
@shohag9011
আফরিন আক্তার
@afrin
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
জুলহাজ আলী জীবন
@julhaj
Reazul Kabir
@reazul-kabir
আজহারুল ইসলাম তালহা
@ajharul

তুলনা মানেই সীমারেখা টানা—এই ধারণাটি চমৎকার।