-
দেহ থেকে ছায়া
—হাফিজুর রহমান
দেহ থেকে ছায়া—
যেমন আলাদা করা যায় না।তেমন তোমার থেকে আমাকে—
আলাদা করা যাবে না।তুমি-আমি মিলেমিশে,
একাকার।তবে—
এটা দৈহিক ভাবে নয়,
মানসিক ভাবে।দেহ খোঁজে প্রেম—
আমি তো প্রেমিক নই।তবে—
মন খোঁজে মায়া—
আমি তো মায়ার পাগল।নিউরন থেকে কোষে—
থাকবে তুমি।এক আলো-আঁধারি রাতে,
এসেছিলে তুমি,
অতিশয় প্রণয় নিয়ে।হঠাৎ গগন ঘন কালো হয়ে,
অঝোরে ধারা নেমে এল।প্রবল হাওয়ায় তোমার,
কেশগুচ্ছ উড়তে থাকল।যেন গগনের বক্ষে,
একটি ময়ূর নাচছে!ক্রমশ ধারার গতিবেগ
বৃদ্ধি পেতে থাকল।তুমি মনের আনন্দে,
উচ্চস্বরে হাসি দিলে।যেন গগনতলে আঁধারের মাঝে,
একটি সাদা বক।তোমার অবয়ব দেখে মনে হলো—
যেন আঁধারের মাঝে,
এক পশলা আলোর ছায়া।আচমকা ধারা থেমে গেলে—
তুমি নিস্তব্ধ হয়ে গেলে।আমিও নির্বাক দৃষ্টিতে,
তাকিয়ে রইলাম—
তোমার অবয়বে।অতঃপর—
চেয়ে দেখি তুমি নেই।আসলে—
কি তুমি ছিলে?
নাকি ছিলে না?যদি থাকো—
তাহলে তুমি নেই কেন?যদি না থাকো—
তাহলে কথা হলো কার সাথে?1 Comment
Friends
Syed Farah
@syedfarah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
আরিফুল বিন রশীদ
@muhammad-ariful-bin-rashid
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
ইভান
@ivan
D K MAHANTA
@dkmahanta01718942602
Nehal Nibir
@nehalnibir
আহমেদ আরভিন
@sweetsohely
আর্য্য সপ্ত দর্শী
@nandini


যাকে পাওয়া যায় না, তাকেই কি আমরা সবচেয়ে বেশি মায়ার জালে জড়িয়ে রাখি?