-
“এখন আর কোনো কিছুরই হিসেব রাখি না।
দিন গড়িয়ে কখন রাত হয়,রাত পেরিয়ে দিন
আমার হিসেব থাকে না।
সেদিন এক বন্ধু
প্রশ্ন করেছিল কোন যুগে আছি আমি???
কতই বা এ শতাব্দী??
আমার উত্তর জানা ছিল না।
ঐ যে বললাম হিসেব রাখি না।
হিসেব রাখিনি কবে ভীষণ হেসেছিলাম
কান্নায় জড়িয়ে ধরে ছিলাম প্রিয় কাউকে।
হিসেব রাখিনি কতটা শীত পেরিয়ে
পেয়েছি প্রেমিকার উষ্ণ হাতের স্পর্শ।
তালগোল হয়ে যায় আমার
বসন্ত না কাল বৈশাখ কে নাড়িয়ে দিয়েছিল আমার ভীত।
ভুল করে হিসেব করে ভুল করি আমি।
যাকে অনন্তকাল হয়ত পুড়ে যেতে হবে না দেখা অনলে,তার আবার হিসেব কিসের??
তার থাকে অপেক্ষা।
সর্বশেষ আমি’র অঙ্গার হয়ে যাবার।”2 Comments
Friends
Reazul Kabir
@reazul-kabir
Poly Alam
@butterflywords
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
জিনাতুন নেছা
@zinatunnesa99
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Smsadek__
@smsadek__
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam

আমাদের জীবনের আসল হিসেবগুলো কি আসলেই ক্যালেন্ডারের পাতায় থাকে, নাকি মনের কোনো এক অগোছালো কোণে?