-
বিশ্বস্ত কিছুই নয়
–যতটুকু গভীর আশ্বাস লুকিয়ে থাকে চোখের ভিতর
তারও অধিক লুকায়িত খঞ্জরের ধারে।
এরপরও আমি জানি
কারও কারও কথা, কারও কারও ব্যথা
জ্বলে আজীবন, জ্বালায় আজীবন।ঐ পাখিজীবন নিয়ে
যে সাঁতরায় মাছেদের সাথে,
জলের বিবাদে মাতে রঙিন জলসায়-
প্রশ্ন আসে- বিলুপ্ত ডায়নোসরের মতো
মানুষের বিশ্বাসে।কে হাসে?
কে আসে
ধীরপায়ে এগিয়ে হাতে নিয়ে সময়লিপি?চেনা নেই তারে,
অদ্ভুত দেহের ভেতর বাস করে একাকী।অথচ ভাবি, বহুদিন দেখা নেই তবু
আপনার চেয়ে আপন সে যে।
বিশ্বস্ত ছুরির মতো বুকে চেপে বসে
বলে, দেখে নাও জীবনের রূপ।আমি গন্ধ পাই পচা লাশের
আমার জামায়, আমার চুলে, আমার মুখের ভেতর।
হাতের আঙ্গুল কাঁপে সংকোচের জড়তা ভেঙে।ভাবি, এই যে মানুষ ভেসে যাচ্ছে কতো
এদেরই মতো
আমিও তবে ভেসে যাবো সন্ধ্যার উপকূলে।
কোনো নিঃসঙ্গ জানালায় হারিকেন জ্বেলে
আমারই গল্প পড়বে কোনো কিশোরী।
কোনো তরুণী আমার কবিতা পড়ে হবে মিছিলের প্রেমিকা।এইসব আশা করে করে
আমি খুব চাইলাম বিশ্বাসী হতে।
অথচ, বিশ্বস্ত নয় কিছুই।
এই পচে যাওয়া মানুষের কোলাহলে
আমি ধীরে ধীরে বিলীন হয়ে গেছি।11 Comments-
-
খুব সুন্দর ও ভাবনা জাগানো লেখা! অবিশ্বাসের এই যুগে বিশ্বাসী হতে চাওয়ার এই আকুতি গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায়! আপনার শব্দগুলো অবশ্যই কোনো না কোনো হৃদয়ে আলো জ্বালাবে কবিপ্রিয়, ভালবাসা নেবেন!
-
আপনার কবিতাটি মূলত ক্ষয় আর অমরত্বের লড়াই। একদিকে “পচে যাওয়া মানুষের কোলাহল,” অন্যদিকে “কবিতা পড়ে মিছিলের প্রেমিকা” হওয়ার স্বপ্ন—এই দুইয়ের টানাপোড়েনে কবিতাটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। বিশ্বাসের অভাবের কথা বলতে বলতে আপনি আসলে মানুষের প্রতি এক গভীর দায়বদ্ধতার কথাই প্রকাশ করেছেন।
আপনার ভেতরের এই হাহাকার আর শিল্পের সমন্বয়টি অত্যন্ত প্রশংসনীয়। অবিরত লিখে যান!
-
“এই পচে যাওয়া মানুষের কোলাহলে।” ___খুবই স্পর্শকাতর হৃদয়ের উপলব্ধি ফুটে উঠেছে আপনার রচিত এই পঙক্তিতে।
-
Friends
আরাফাত অভি
@arafatavi
Hafez Abdullah Abdullah
@hafezabdullahabdullah
Sanaullah Al-Mubin
@sanaullahal-mubin
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
সেলিনা বিনতে কারীম
@selina15
রেহমান স্বাধীন
@rehmansadhin
MD IKRAMUL HASSAN
@md-ikramul-hassan
জামান বারভী
@zamanbarovi


চমৎকার