Profile Photo

বিদৌরা প্রিয়দর্শিনী বারহানOffline

  • bedowrapriodarshini
  • অগোছালোভাবে ভালোবাসি~
    আমরা ভালোবাসার ব্যাপারে বা সম্পর্কের ব্যাপারে বারবার একটা জিনিস ভাবি আমাদের ভালোবাসার মানুষ কতটা ভালো হবে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা ওই যাকে বলে পিকচার পারফেক্ট হবে সেসব হিসেব নিকেশ খুব বেশি করে না করলেও মোটামুটি একটা গ্রাফ তৈরী করে এগিয়ে যাই। সেই গ্রাফে কি থাকে না জানেন?

    থাকেনা মানুষটার বদভ্যাসগুলো। কথায় কথায় রেগে যাওয়া স্বভাব। তার হুট করে চোখে জল আসা তার রাগের মাথায় দুই তিনটি বেহেসাবি বার্তালাভ। আসলে কি বলুন তো আমরা কাল্পনিক মানুষগুলোকে অনেক ভালোবাসি কারণ তাদের আমাদের প্রিয় সব জিনিস দিয়ে সাজিয়ে নেই নিজের প্রিয় গান নিজের প্রিয় সিনেমার ডায়লোগ নিজের প্রিয় রঙের জামা সব মিলিয়ে একটা চিত্র ।

    কিন্তু আমাদের বাস্তব জীবনের মানুষটার বিভিন্ন বিপরীত মতবাদ থাকে। হয়তো দেখা গেল আমাদের প্রিয় রঙ তাদের দু চোখের বিষ। আমাদের প্রিয় গান কখনো সে শুনেই নি বা সিনেমাটি সময়ের অভাবে দেখাই হয়নি যা আপনি ৭ বার দেখেছেন।

    আসলে আমরা মিলিয়ে মিশিয়ে অগোছালো ভাবে ভালোবাসি আর এভাবেই ভালোবাসা হয় মানুষ কোনো আয়না নয় যেখানে আপনি আপনার প্রতিফলন দেখতে পাবেন। হ্যাঁ অপর মানুষের চোখটা আয়না বটে কিন্তু ওই সেই চোখের মায়া বলেছিলাম না? সেখানে নিজের চেয়ে সেই মানুষের চোখের সমুদ্র বেশি আপনাকে টানবে এতোই যে ওই চোখে নিজেকে দেখেও এড়িয়ে যাবেন।

    4
    8 Comments
Skip to toolbar