Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayoNabdullah140
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    1 month, 2 weeks ago

    ফজর ওয়াক্তের পর
    – অয়ন আবদুল্লাহ
    ফুরাইয়া যাইবার আগেই মনের ভিত্রে
    জন্মাইতে থাকে একটা খায়েশ-
    ছাই হইয়া উইড়া যামু না এতো সহজেই।

    ফিরা না আসলেই ভাইবেন না যে
    মইরা গ্যাছি আপনাগো অবহেলায়।
    আগুনের কসম-
    ভাতের থালে ফিরা আসুম খিদা হইয়া।
    চোখের ভিতর জ্বইলা উঠুম স্লোগান নিয়া।

    মনে করতে পারেন, আমি অভাবে নষ্ট হইয়া গ্যাছি;
    তয় স্বভাবে আমি কিন্তু প্রতারক না,
    তবুও প্রতারিত হইতে হইতে ঘেন্না করতে শিখছি।
    মিথ্যা শুনতে শুনতে সত্য ভুইলা গ্যাছি।

    খয়রাতের জীবনটারে খুব ভালোবাসছি,
    মনের ভিত্রে একটা মিথ নিয়া
    তসবি গুইনা গুইনা স্বর্গের গল্প শুনছি।

    তয়, সত্যি কই-
    আমার প্রেমিকস্বভাব শুইয়া গ্যাছিলো বন্ধুর কবরে।
    আমার নীরবতা কপাল ঠুকতেছিলো মায়ের জায়নামাজে।

    এইসব শ্যাষ হইয়া যাইবো একদিন।
    অথবা কোনোদিনই হয়তো হইবো না।
    তবু,
    প্রতিরাইতে ঘুম ভাইঙ্গা গ্যালে একটাই প্রশ্ন জাগে;
    আর কতগুলা মৃত্যুর পর মানবজনম সফল হইবো, কইতে পারেন?

    4
    8 Comments
Skip to toolbar