Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • Profile picture of MD HAFIZUR RAHMAN

    MD HAFIZUR RAHMAN

    • 6 months ago

    সূর্য অথবা বিষাদ
    -হাফিজুর রহমান

    যে জলে ডুব দিয়ে বরফ শীতল হতে চেয়েছিলে
    সে জল আগুন হয়ে দোজখের মতো পুড়িয়েছে।

    পুড়ে যাওয়া শরীরের ক্ষতের শুশ্রূষায় যে জলের কাছে গিয়েছিলে সেবা নিতে।
    সে জলই নরক হয়ে তোমাকে, পুড়িয়েছিলো।

    এই শহরের অলিগলিতে বিষাদ হাটে, কবরের মাটি ভেদ করে ডাকে তোমাকে।

    ভোরবেলা সূর্যের আলো উঁকি মারে শবের ভেতর
    অন্ধকারকে নিভিয়ে দেয় আলো দিয়ে।
    কার হাতে রাখবে হাত— সূর্য নাকি বিষাদ?

    6
    8 Comments
Skip to toolbar