Profile Photo

Aziza Mahbub SiddiqueOffline

  • Aziza-Mahbub-Siddique
  • Profile picture of Aziza Mahbub Siddique

    Aziza Mahbub Siddique

    • 6 months, 1 week ago

    অভিশাপ

    শাপে বর হলো, তোমার সাথে আড়ি হলো
    তীক্ষ্ম অপমানে আঁখি দু’টি স্থির রইলো
    আক্রোশে মনে প্রাণে জিদ তুমি ফিরবে
    তুমি ফিরলে; আমার অবহেলার সুর বইবে।

    মধ্যরাতে দিচ্ছো উঁকি, দিচ্ছি আমি ফাঁকি
    ব্যস্ততার মধ্যদুপুর, হৃদপুকুরে ভুঁকিচুঁকি

    ক্লান্ত মগজ,
    ব্যস্ততায় কল্পনা আঁকা আঁকি
    মেরুজ্যোতি সন্ধানে অতৃপ্ত আত্নিক।
    নিঃশ্বাসে তীব্র ব্যর্থতার ঘ্রাণ

    ছন্দহীন তন্দ্রা,
    অনুভুতি জুড়ে আগামনী ভীতি
    আশ্রয় সন্ধানে তাবিজ কুফুরি।
    নিঃশব্দ লোহমর্ষক আর্তনাদ

    2
    2 Comments
    • এত কম কথায় এত ভারী অনুভব….🤍

    • শাপে বর হলো দিয়ে শুরু, কিন্তু ভেতরে শুধু ক্ষত
      এই বৈপরীত্যটাই কবিতার মূল টান।

Skip to toolbar